
২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি আজ (বুধবার) থেকে শুরু করছে ব্রাজিল। প্রস্তুতির শুরুতেই আলোচনার কেন্দ্রে দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে সেটি কেবল তাঁর তারকাখ্যাতির জন্য নয়, বরং চোটের রহস্য ঘিরে। গত ১৭ মে ডান পায়ের কাফ মাংশপেশিতে চোট পাওয়া সান্তোসের এই ফরোয়ার্ড তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারিতে দলের সঙ্গে যোগ দিলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
সান্তোসের ট্রেনিং সেন্টারে গত সপ্তাহে নেইমার কেবল ফিজিওথেরাপিই নিয়েছেন। কোপা সুদামেরিকানায় দেপোর্তিভো কুয়েঙ্কার বিপক্ষে ম্যাচেও তাঁকে দলে রাখা হয়নি। সান্তোস আনুষ্ঠানিকভাবে এই চোটকে ‘হালকা ফোলা’ (ইডিমা) বললেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিয়ে বেশ সতর্ক।
সান্তোসের চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন, পুরোপুরি ফিট হয়েই জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন নেইমার। তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও’গ্লোবো জানিয়েছে, চোট কিছুটা গুরুতর। সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। আজ ক্লিনিক্যাল পরীক্ষার পর তাঁর চোটের প্রকৃত অবস্থা নিশ্চিত হতে পারবেন কোচিং স্টাফরা।
চোট গুরুতর হলে রোববার মারাকানায় পানামার বিপক্ষে এবং ৬ জুন যুক্তরাষ্ট্রে মিসরের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচে নেইমারকে বিশ্রাম দেওয়া হতে পারে। সিবিএফের মূল লক্ষ্য হলো, বিশ্বকাপের গ্রুপ পর্বের আগেই তাঁকে পুরোপুরি ফিট করে তোলা।
নেইমার ছাড়াও আজ কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে ক্যাম্পে যোগ দিচ্ছেন আরও ২১ জন খেলোয়াড়। তবে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের কারণে পিএসজির মার্কিনিওস এবং আর্সেনালের গাব্রিয়েল মাগালায়েস ও গাব্রিয়েল মার্তিনেল্লি যোগ দেবেন শনিবার। কাসেমিরোরও যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে প্রস্তুতির দ্বিতীয় ধাপে গিয়ে ২৬ জনের পূর্ণাঙ্গ স্কোয়াড পাবে ব্রাজিল।
মেডিকেল পরীক্ষার পর আজ বিকেল ৫টায় শুরু হবে ব্রাজিলের প্রথম অনুশীলন। দলের মূল খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোর যুব দলের তিন তরুণ—ফ্লেমেঙ্গোর গোলরক্ষক লিও নানেত্তি, বোতাফোগোর ফেলিপে সুজা এবং ভাস্কোর ব্রুনো রিবেইরো এই ক্যাম্পে যুক্ত হচ্ছেন। লিও নানেত্তি বিশ্বকাপ জুড়েই দলের সঙ্গে অনুশীলনে থাকবেন।
রিও ডি জেনিরো ও সাও পাওলোর যানজট এড়াতে এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করতে খেলোয়াড়দের জন্য এবার সরাসরি হেলিকপ্টারের ব্যবস্থা করেছে সিবিএফ।

২৮তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম শ্রেণীর ক্রিকেটের নতুন মৌসুম শুরু হবে আগামী ৩ অক্টোবর। বিসিবি প্রকাশিত সূচি অনুযায়ী, চার দিনের এই প্রতিযোগিতায় আট বিভাগীয় দল সাত রাউন্ডে মোট ২৮টি ম্যাচ খেলবে।
১ ঘণ্টা আগে
নারী এশিয়া কাপের ট্রফি বিতর্কে এবার মন্তব্য করলেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। হারমানপ্রীতি কৌরের দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করা হলে গলফের প্রসঙ্গ টেনে আনেন সাবেক তারকা ক্রিকেটার।
২ ঘণ্টা আগে
এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের প্রথম রাউন্ডে আল নাসরকে ৪-০ গোলে হারিয়েছে আল আইন। বড় এই জয়ের পর ম্যাচের একটি ঘটনা নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে উদ্দেশ্য করে আল আইনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের পোস্ট সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে।
২ ঘণ্টা আগে
দুই গোলের লিড ধরে রাখতে পারেনি রিয়াল মাদ্রিদ। শেষ পর্যন্ত ৯১তম মিনিটে কার্লোস এস্পির গোলে লা লিগায় এলচেকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচের শেষ দিকে একসঙ্গে একাধিক আক্রমণাত্মক খেলোয়াড় মাঠে নামিয়ে বড় ঝুঁকি নিয়েছিলেন বলে জানিয়েছেন রিয়াল কোচ জোসে মরিনিও।
৪ ঘণ্টা আগে