
আমস্টারডামে বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বিপদে পড়লেন সৌদি আরবের ডিফেন্ডার সৌ আবদুলহামিদ। সেখানে তাঁর গাড়ি ভেঙে পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র চুরি হয়ে যাওয়ায় নির্ধারিত সময়ে বিশ্বকাপের ক্যাম্পে যোগ দিতে পারছেন না তিনি।
সোমবার সৌদি আরব ফুটবল ফেডারেশন (এসএএফএফ) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। এসএএফএফ জানিয়েছে, ‘জাতীয় দলের প্রশিক্ষণ শিবিরে সৌদ আবদুলহামিদের বিলম্বিত আগমন সম্পর্কে একটি আনুষ্ঠানিক আপডেট দিতে চাই আমরা। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর আগে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে। আমস্টারডামে বিয়ের অনুষ্ঠানে পরিবারের সঙ্গে থাকাকালীন তাঁর ব্যক্তিগত গাড়িতে চুরির ঘটনা ঘটে। এতে পাসপোর্টসহ ব্যক্তিগত জিনিসপত্র হারিয়ে যায়। ফলে নির্ধারিত সময়ে রিয়াদে ফেরা সম্ভব হয়নি তাঁর পক্ষে।’
ফেডারেশন আরও জানিয়েছে, আব্দুলহামিদের দ্রুত দলে ফেরার ব্যবস্থা করতে ক্রীড়া মন্ত্রণালয় এবং নেদারল্যান্ডসে সৌদি দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ভ্রমণ কাগজপত্র তৈরির কাজও চলছে, যাতে তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দিতে পারেন।
ফরাসি ক্লাব লেসে ধারে খেলা এই ডিফেন্ডার মূলত ইতালির এএস রোমার খেলোয়াড়। নবনিযুক্ত কোচ ইয়োর্গিওস দোনিসের ৩০ জনের প্রাথমিক দলে তাঁর নাম রয়েছে। সৌদি দল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও টেক্সাসে অনুশীলন শুরু করেছে। সেখানে ইকুয়েডর, পুয়ের্তো রিকো ও সেনেগালের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলবে তারা।
বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপের আগে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও আবদুলহামিদ যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলেই আশা করছে ফেডারেশন।

ঈদের ছুটির পরপরই পাসপোর্ট তৈরির মূল কাজ পূর্ণগতিতে শুরু হবে। বাফুফে সহসভাপতি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের মধ্যে তাদের উভয়ের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজ তৈরি হয়ে যাবে।’ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের নতুন জোয়ার এসেছে। যা ধারাবাহিক
৩ ঘণ্টা আগে
৯ জুন থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে এবং ১৭ জুন থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখতে পারলে এই আর্জেন্টিনা দল ইতিহাসে অমর হয়ে যাবে, এমনটাই মনে করেন আলভারেস। তিনি বললেন, ‘যদি আমরা বিশ্বকাপ ধরে রাখি, এটি ইতিহাসে লেখা থাকবে। কারণ আমরা পরপর দুবার বিশ্ব চ্যাম্পিয়ন হব, পাশাপাশি দুবার কোপা আমেরিকাও জিতব। গত কয়েক বছর আমাদের দেশের জন্য একটি সোনালি যুগ ছিল, তাই আমরা আশা করি
৫ ঘণ্টা আগে
শিরোপা ধরে রাখার মিশনে এবার আর্জেন্টিনা খেলবে ‘জে’ গ্রুপে, যেখানে তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। ১৬ জুন কানসাস সিটির মাঠে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে লিওনেল স্কালোনির দল।
৭ ঘণ্টা আগে