
ম্যানহাটনের পিয়ার সেভেন্টিনের জমকালো মঞ্চ। পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ। ঠিক এমন এক আয়োজনে দেশাত্মবোধক গান আর করতালির মধ্য দিয়ে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক যুক্তরাষ্ট্র।
তবে অফিশিয়াল এই ঘোষণার আগেই অবশ্য নাটক হয়ে গেছে। গত শুক্রবারই খেলোয়াড়দের ইমেইলের মাধ্যমে দলে থাকার খবরটি নিশ্চিত করা হয়েছিল। কিন্তু গত শনিবার 'দ্য অ্যাথলেটিক' ও 'দ্য গার্ডিয়ান' সম্পূর্ণ দলটির তালিকা ফাঁস করে দিলে আড়ালে থাকা রোমাঞ্চ মাঠে চলে আসে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত মঙ্গলবার বিকেলে নিউইয়র্কের তীব্র গরম উপেক্ষা করে হাজির হওয়া হাজারো ভক্তের সামনে এই দল প্রকাশ করা হয়।
ঘোষিত এই স্কোয়াডে অনুমিতভাবেই মূল আকর্ষণ হিসেবে থাকছেন ক্রিস্টিয়ান পুলিসিচ, টাইলার অ্যাডামস এবং ওয়েস্টন ম্যাককেনি। কাতার বিশ্বকাপের পর এবার ঘরের মাঠেও মাঝমাঠ সামলানোর বড় দায়িত্ব থাকবে অ্যাডামস-ম্যাককেনি জুটির ওপর।
তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে জিও রেইনাকে নিয়ে। ২০২২ বিশ্বকাপের সময় দলের অভ্যন্তরীণ কাদা-ছোড়াছুড়ি আর বিতর্ক পেছনে ফেলে আসলেও গত তিন মৌসুমে ক্লাবের জার্সিতে একদমই ফর্মে নেই তিনি। বরুসিয়া ডর্টমুন্ড, মনশেনগ্লাডবাখ ও নটিংহাম ফরেস্ট—সব মিলিয়ে খেলেছেন ১৮৩৫ মিনিট, গোল করেছেন মোটে ৩টি। এরপরেও কোচ পচেত্তিনো তাঁর ‘বিশেষ প্রতিভাকে’ দলের বাইরে রাখার ঝুঁকি নেননি।
দলে বড় চমক হিসেবে এসেছেন ক্লাব আমেরিকার উইঙ্গার আলেহান্দ্রো জেন্দেহাস, যিনি সাম্প্রতিক ক্যাম্পগুলোতে একেবারেই ব্রাত্য ছিলেন। লিওঁ মিডফিল্ডার ট্যানার টেসম্যান ক্লাবের হয়ে ফর্মহীনতা এবং শেষ মুহূর্তের পেশির ইনজুরির কারণে বিশ্বকাপ স্বপ্ন থেকে ছিটকে গেছেন।
ইনজুরি কাটিয়ে রক্ষণভাগের অন্যতম ভরসা ক্রিস রিচার্ডস দলে থাকলেও মঙ্গলবারের অনুষ্ঠানে তিনি হাজির হতে পারেননি। ক্রিস্টাল প্যালেসের এই ডিফেন্ডার বর্তমানে লন্ডনে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন। সেখান থেকেই ভিডিও বার্তায় তিনি বলেন, ‘মাঠে নামার জন্য আর তর সইছে না!’ চলতি সপ্তাহের শেষ দিকে আটলান্টায় ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
আগামী ১২ জুন ক্যালিফোর্নিয়ার সোফাই স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ‘ডি’ গ্রুপে থাকা স্বাগতিকদের বাকি দুটি ম্যাচ ১৯ জুন সিয়াটলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২৫ জুন তুরস্কের বিপক্ষে। মূল মঞ্চে নামার আগে রোববার তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সেনেগালের বিপক্ষে।
যুক্তরাষ্ট্রের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড:
গোলরক্ষক: ম্যাট ফ্রেস, ম্যাট টার্নার, ক্রিস ব্র্যাডি।
সেন্টার ব্যাক: ক্রিস রিচার্ডস, টিম রিম, মার্ক ম্যাকেঞ্জি, অস্টন ট্রাস্টি, মাইলস রবিনসন।
ফুলব্যাক: অ্যান্টনি রবিনসন, সার্জিনো ডেস্ট, অ্যালেক্স ফ্রিম্যান, জো স্ক্যালি, ম্যাক্স আরফস্টেন।
সেন্ট্রাল মিডফিল্ডার: টাইলার অ্যাডামস, ওয়েস্টন ম্যাককেনি, ক্রিস্টিয়ান রোলদান, সেবাস্টিয়ান বারহাল্টার।
অ্যাটাকিং মিডফিল্ডার: ক্রিস্টিয়ান পুলিসিচ, টিম উইয়াহ, মালিক টিলম্যান, জিও রেইনা, ব্রেন্ডেন অ্যারনসন, আলেহান্দ্রো জেন্দেহাস।
স্ট্রাইকার: ফোলারিন বালোগান, রিকার্ডো পেপি, হাজি রাইট।

স্কালোনি বলেন, ‘আমরা সবাই চাইতাম সে (মেসি) যেন কোনো সমস্যা ছাড়াই ফিরে আসুক, কিন্তু বাস্তবতা তেমন নয়। শুধু সে একাই নয়, দলের বেশিরভাগ খেলোয়াড়ই কোনো না কোনো সমস্যায় ভুগছেন এবং পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।’
৪ মিনিট আগে
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। নতুন কোচ মোহামেদ ওয়াহবির ঘোষিত এই দলে চমক তারকা ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরির বাদ পড়া। গত মার্চের শুরু থেকে মাঠের বাইরে থাকা সত্ত্বেও রক্ষণভাগের অন্যতম ভরসা নায়েফ আগুয়ের্দকে দলে রাখা হয়েছে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপের আগে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও আবদুলহামিদ যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলেই আশা করছে ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে
ঈদের ছুটির পরপরই পাসপোর্ট তৈরির মূল কাজ পূর্ণগতিতে শুরু হবে। বাফুফে সহসভাপতি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের মধ্যে তাদের উভয়ের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজ তৈরি হয়ে যাবে।’ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের নতুন জোয়ার এসেছে। যা ধারাবাহিক
১৯ ঘণ্টা আগে