
বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে মরক্কো। নতুন কোচ মোহামেদ ওয়াহবির ঘোষিত এই দলে চমক তারকা ফরোয়ার্ড ইউসেফ এন-নেসিরির বাদ পড়া। গত মার্চের শুরু থেকে মাঠের বাইরে থাকা সত্ত্বেও রক্ষণভাগের অন্যতম ভরসা নায়েফ আগুয়ের্দকে দলে রাখা হয়েছে।
২০২২ কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে তুলে ইতিহাস গড়া কোচ ওয়ালিদ রেগরাগুইয়ের বিদায়ের পর গত মার্চে দায়িত্ব নেন অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ ওয়াহবি। দায়িত্ব নিয়েই দলে বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন তিনি।
দলে অবশ্য পুরোনোদের বেশ কয়েকজনকে ধরে রাখা হয়েছে। অধিনায়ক আশরাফ হাকিমি, নুসাইর মাজরাউই, সুফিয়ান আমরাবাত ও নায়েফ আগুয়ের্দরা আছেন নিজেদের চেনা জায়গাতেই। তবে চমক হিসেবে দলে এসেছেন ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলা তরুণ মিডফিল্ডার আইয়ুব বুয়াদি। সম্প্রতি ফ্রান্স ছেড়ে মরক্কোর হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের অনুভূতি প্রকাশ করে বুয়াদি লিখেছেন, ‘একটি স্বপ্ন সত্যি হলো। তবে সবকিছুর ঊর্ধ্বে এটি আরও কঠোর পরিশ্রম ও দায়িত্ব নিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা। এই জার্সির মর্যাদা রক্ষা করার সুযোগ পেয়ে আমি গর্বিত। দেশের হয়ে নিজের সেরাটা উজাড় করে দেব। ফ্রান্সের কথাও আমার মনে আছে। যুব দলে তাদের হয়ে খেলার গৌরব ও কৃতজ্ঞতা কোনোভাবেই কমছে না।’
মার্শেইয়ের ডিফেন্ডার নায়েফ আগুয়ের্দ চোটের কারণে প্রায় তিন মাস মাঠের বাইরে ছিলেন। এখনো তিনি শতভাগ ফিট নন। তবে কোচ ওয়াহবি তাঁর ওপর আস্থা রেখেছেন এবং ফিটনেস প্রমাণের জন্য শেষ মুহূর্ত পর্যন্ত সুযোগ দিতে চান। কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ও চলতি বছরের শুরুতে ঘরের মাঠে আফ্রিকা কাপ অব নেশনসে খেলা তারকা স্ট্রাইকার ইউসেফ এন-নেসিরির বাদ পড়ার বিষয়টি অবাকই করেছে।
রয়্যাল আর্মড ফোর্সেসকে আফ্রিকান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তোলা গোলরক্ষক আহমেদ তাগনাউতি দলে ডাক পেয়েছেন। ২০১৯ সালের পর জাতীয় দলের জার্সি না গায়ে জড়ানো এই গোলরক্ষক দলে প্রথম পছন্দের গোলরক্ষক ইয়াসিন বুনোর বিকল্প হিসেবে থাকবেন।
আগামী ১৩ জুন নিউ জার্সিতে ব্রাজিলের বিপক্ষে কঠিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের বাকি দুটি ম্যাচ ১৯ জুন বোস্টনে স্কটল্যান্ডের বিপক্ষে এবং ২৪ জুন মায়ামিতে হাইতির বিপক্ষে।
মরক্কোর বিশ্বকাপ দল
গোলরক্ষক: ইয়াসিন বুনো, মুনির মোহামেদি, আহমেদ তাগনাউতি।
ডিফেন্ডার: নুসাইর মাজরাউই, আনাস সালাহ-এদিন, ইউসেফ বেলামারি, নায়েফ আগুয়ের্দ, শাদি রিয়াদ, ইসা দিওপ, রেদুয়ান হালহাল, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহদি।
মিডফিল্ডার: সামির এল মুরাবেত, আইয়ুব বুয়াদি, নিল এল আয়নায়উই, সুফিয়ান আমরাবাত, আজজেদিন উনাহি, বিলাল এল খানোস, ইসমায়েল সাইবারি।
ফরোয়ার্ড: আবদিসামাদ ইজ্জালজুলি, শেমশাদিন তালবি, সুফিয়ান রাহিমি, আইয়ুব এল কাবি, ব্রাহিম দিয়াজ, ইয়াসিন গেসিম, আইয়ুব আমাইমুনি-এশগুইয়াবে।

ম্যানহাটনের পিয়ার সেভেন্টিনের জমকালো মঞ্চ। পেছনে ব্যাকগ্রাউন্ডে মাথা উঁচু করে দাঁড়িয়ে ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজ। ঠিক এমন এক আয়োজনে দেশাত্মবোধক গান আর করতালির মধ্য দিয়ে বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করল স্বাগতিক যুক্তরাষ্ট্র। তবে অফিশিয়াল এই ঘোষণার আগেই অবশ্য নাটক হয়ে গেছে।
৬ মিনিট আগে
বিশ্বকাপে সৌদি আরব ‘এইচ’ গ্রুপে স্পেন, উরুগুয়ে ও কেপ ভার্দের মুখোমুখি হবে। বিশ্বকাপের আগে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়লেও আবদুলহামিদ যথাসময়ে দলের সঙ্গে যোগ দিতে পারবেন বলেই আশা করছে ফেডারেশন।
১৮ ঘণ্টা আগে
ঈদের ছুটির পরপরই পাসপোর্ট তৈরির মূল কাজ পূর্ণগতিতে শুরু হবে। বাফুফে সহসভাপতি আশা প্রকাশ করে বলেন, ‘জুলাইয়ের মধ্যে তাদের উভয়ের পাসপোর্ট সংক্রান্ত সব কাগজ তৈরি হয়ে যাবে।’ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলার পর দেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের নতুন জোয়ার এসেছে। যা ধারাবাহিক
১৯ ঘণ্টা আগে
৯ জুন থেকে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে এবং ১৭ জুন থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
২০ ঘণ্টা আগে