চলতি মৌসুমে লিগ ওয়ানে অজেয় দল হয়ে উঠেছিল প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। অবশেষে গতকাল পিএসজির অপরাজেয় থাকার দৌড় থামিয়েছে লাঁস। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে প্যারিসিয়ানদের উড়িয়ে দিয়েছে লাঁস। তাতে লাঁস কোচ ফ্র্যাংক হেইস বেশ হতবাক হয়েছেন।
প্রথম ১৬ ম্যাচ অপরাজিত থেকে পিএসজি গতকাল খেলতে নেমেছিল লাঁসের বিপক্ষে। সেই ম্যাচে পিএসজির আধিপত্য বেশি ছিল। প্যারিসিয়ানরা বল দখলে রেখেছিল ৬০ শতাংশ। লক্ষ্য বরাবর পিএসজির শট ছিল ৬টি আর লাঁসের ছিল ৪টি। তবু পিএসজির বিপক্ষে ৩-১ গোলের বড় জয় পেয়েছে স্বাগতিকেরা। যেখানে লাঁজের পক্ষে গোল করেন রিমিস্ল ফ্রাংকোস্কি, লুইস ওপেন্দা ও অ্যালেক্সিস ক্লদি মরিস আর পিএসজির একমাত্র গোলটি করেন হুগো একিতিকে। দলের বড় ব্যবধানে জয় যেন বিশ্বাসই করতে পারছেন না লাঁজ কোচ হেইস। হেইস বলেন, ‘কী হলো এখানে? আমরা তাদের উড়িয়ে দিয়েছি।’
চলতি মৌসুমে লিগ ওয়ানে ১৭ ম্যাচ খেলেছে লাঁস। ১২ জয়, ৪ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লাঁস। শীর্ষে থাকা পিএসজির পয়েন্ট ৪৩। প্যারিসিয়ানরাও খেলেছে ১৭ ম্যাচ এবং গতকাল লিওনেল মেসি, নেইমারের মতো তারকা ফুটবলারদের ছাড়া খেলতে নেমেছিল।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে