
যতই দিন যাচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ ততই জমে উঠছে। গ্রুপ পর্ব পেরিয়ে শুরু হয়ে গেছে নকআউট পর্ব। গোলের বিশ্বকাপে একের পর এক রেকর্ড যেমন হচ্ছে, তেমনি ঘটছে অনেক চমকপ্রদ ঘটনাও। যেখানে গত রাত থেকে শুরু করে ৮-৯ ঘণ্টার ব্যবধানে বাদ পড়ে গেছে ফুটবল ইতিহাসের দুই পরাশক্তি। যারা এবারের বিশ্বকাপে গোলের বন্যা বইয়ে দিচ্ছিল।
শেষ বত্রিশের সূচিতে যখন জার্মানি-প্যারাগুয়ে, মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচ দুটি ঠিক হয়, তখন স্বাভাবিকভাবেই অনেকে ইউরোপের দলগুলোর জয় দেখতে পাচ্ছিলেন। জার্মানি ও নেদারল্যান্ডস বিশ্বকাপের ফাইনাল খেলেছে ৮ ও ৩ বার। যার মধ্যে জার্মানরা বিশ্বকাপ জিতেছে চার বার। ডাচরা তিনবার হয়েছে তিনবার। তবে বিশ্বকাপের মতো মঞ্চে যদি চমকই না দেখা যায়, তাহলে কি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র মজাই বা কী থাকে! দুই ইউরোপীয় পরাশক্তি বিদায় নিয়েছে শেষ বত্রিশ থেকেই। প্যারাগুয়ে, মরক্কো স্ব স্ব ম্যাচগুলো জিতেছে পেনাল্টি শুটআউটেই।
২০২৬ ফুটবল বিশ্বকাপে শেষ বত্রিশে বিদায় নেওয়া জার্মানি-নেদারল্যান্ডস গ্রুপ পর্বে দাপট দেখিয়ে খেলতে থাকে। যেখানে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দেয় জার্মানরা। মনে হচ্ছিল জার্মানরা এবার গোলের বন্যা বইয়ে দেবে। কিন্তু পরের তিন ম্যাচ মিলে জার্মানি করেছে কেবল ৪ গোল। অর্থাৎ জার্মানরা এবার করেছে ১১ গোল। সমান ১১ গোল করেছে নেদারল্যান্ডসও। যার মধ্যে ডাচরা ৫-১ গোলে গ্রুপ পর্বে হারায় সুইডেনকে।

এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে দুইয়ে থাকা ফ্রান্স করেছে ১০ গোল। তিনে যৌথভাবে অবস্থান করছে ব্রাজিল ও কানাডা। দুই দলই ৯টি করে গোল করেছে এবারের বিশ্বকাপে। যেখানে মরক্কোর বিপক্ষে ব্রাজিল করে ১ গোল। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে গোল করে সেলেসাওরা। গত রাতে হিউস্টনে জাপানের বিপক্ষে ২-১ গোলের রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলো নিশ্চিত করে ব্রাজিল। আর কানাডার ৯ গোলের ছয়টিই এসেছে গ্রুপ পর্বে কাতারের বিপক্ষে।
জার্মানি-প্যারাগুয়ে, নেদারল্যান্ডস-মরক্কো দুটি ম্যাচই ১-১ গোলে ড্রয়ের পর অতিরিক্ত সময়ের ৩০ মিনিটেও ম্যাচের ফল বের করা যায়নি। নকআউটেও জার্মানি-নেদারল্যান্ডসের ফুটবলাররা নিজেরা যেমন গোল করতে ব্যর্থ হয়েছেন, প্রতিপক্ষ গোলরক্ষকদেরও কৃতিত্ব দিতে হবে। ম্যাচ শেষে তাই জার্মান-ডাচ খেলোয়াড়দের হতাশার চেহারাটাই ফুটে উঠেছে।
ফ্রান্স, কানাডা, ব্রাজিলের গোল সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে। কানাডা শেষ ষোলোতে খেলবে মরক্কোর বিপক্ষে। ফ্রান্স আজ নামবে নকআউট পর্বে। বাংলাদেশ সময় রাত ৩টায় নিউইয়র্কে শুরু হবে ফ্রান্স-সুইডেন শেষ বত্রিশের ম্যাচ। দুই ফরাসি তারকা এখনো পর্যন্ত উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে চারটি করে গোল করেছেন।
পিছিয়ে নেই আর্জেন্টিনাও। লিওনেল মেসি গোলের পর গোল করে ভেঙেচূড়ে দিচ্ছেন একের পর এক রেকর্ড। এবারের বিশ্বকাপে আলবিসেলেস্তেদের আট গোলের ছয়টিই এসেছে মেসির পা থেকে।

ক্লাবগুলোর আপত্তি ও নিরবচ্ছিন্ন লিগের দাবির মধ্যেই ঘরোয়া ফুটবলের সূচি বহাল রাখার কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ ফুটবল লিগ এবং ২২ সেপ্টেম্বর ফেডারেশন কাপ শুরু হবে। আজ লিগ কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান।
৭ মিনিট আগে
বাঁচার লড়াইটা জমিয়েছিল পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংল্যান্ডই। বার্মিংহামের এজবাস্টনে তৃতীয় টেস্টে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা। একই সঙ্গে ঘরের মাঠে প্রথমবার টেস্টে ধবলধোলাই করল পাকিস্তানকে।
২৯ মিনিট আগে
বিশ্বকাপের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরে আন্তর্জাতিক সূচিতে প্রীতি ম্যাচ দিয়ে মাঠে ফিরবে তারা। কিন্তু সেই ম্যাচগুলোর জন্য এখনো দল ঘোষণা করেননি প্রধান কোচ লিওনেল স্কালোনি।
৩ ঘণ্টা আগে
ভারতের তরুণ ব্যাটিং প্রতিভা বৈভব সূর্যবংশীর উদাহরণ টেনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মান নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি পেসারের আক্ষেপ, এক দশক পেরিয়ে গেলেও পিএসএল থেকে বলার মতো কোনো ব্যাটিং প্রতিভা উঠে আসেনি।
৪ ঘণ্টা আগে