নেদারল্যান্ডস

তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে নেদারল্যান্ডস। আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির বৈদেশিক বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতাবিষয়ক মন্ত্রী শুর্দ শুর্দসমারের নেতৃত্বে প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানানো হয়।

জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর: নেদারল্যান্ডসের উপমন্ত্রী
জুলাই জাদুঘর শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের প্রত্যেক নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট। তিনি আরও বলেছেন, ‘জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর।’

নেদারল্যান্ডসে স্নাতকোত্তরে বৃত্তি
নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

বাংলাদেশে সামুদ্রিক খাতে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে আসছে ১৪টি ডাচ কোম্পানি
জোরিস ভ্যান বোমেল বলেন, আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে সামুদ্রিক যোগাযোগ, উপকূলীয় সহনশীলতা, টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও সামুদ্রিক পরিবেশ সুরক্ষা জোরদার করা সম্ভব। ভারত মহাসাগরীয় অঞ্চল ও বঙ্গোপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা এবং সামুদ্রিক নিরাপত্তার প্রতিও গুরুত্ব দিতে হবে।












