সাধারণত ফুটবলে কোনো দলের ‘প্রাণ’ হচ্ছেন মিডফিল্ডের খেলোয়াড়েরা। মিডফিল্ডারদের কেন্দ্র করেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলগুলো। সেদিক থেকে অ্যাক্সেসিস বেকা বেকাও হচ্ছেন লিগ ওয়ানের ক্লাব নিসের প্রাণ। ফ্রান্সের এই ফুটবলারও যে একজন মিডফিল্ডার।
কিন্তু গতকাল নিজের প্রাণকেই রক্ষা করতে পারছিলেন না বেকা বেকা। হতাশায় আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। নিস শহরের উত্তর–দক্ষিণ অঞ্চলে অবস্থিত ১০০ মিটার উঁচুতে নির্মিত ব্রিজ মগান ভায়াডাক্ট থেকে লাফিয়ে পড়ার হুমকি দেন ২২ বছর বয়সী মিডফিল্ডার।
বেকা বেকার এই সংবাদ শোনার পর স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। একজন মনোবিদের সহায়তায় পরে তাঁকে আত্মহত্যা থেকে বিরত করা হয়। তাঁর এই পরিস্থিতিতে ঘটনাস্থলে ছয় কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল। কেন তিনি নিজেকে শেষ করতে চেয়েছিলেন তা অবশ্য জানা যায়নি।
ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস ও নিস–মাটিন জানিয়েছে, প্রেমিকার সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন তিনি। তবে এমন খবরকে মিথ্যা বলে জানিয়েছেন বেকা বেকার এজেন্ট। ফরাসি সংবাদমাধ্যম ইনস্ট্যান্ট ফুটকে তিনি বলেছেন, ‘সম্পর্ক ভেঙে যাওয়ার কারণে যে সংবাদ প্রকাশ হচ্ছে তা মিথ্যা। এই ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটি প্রেক্ষাপটের বাইরে।’
২০২২ সালে রাশিয়ার ক্লাব লোকোমোটিভ মস্কো থেকে ফরাসি ক্লাবটিতে যোগ দেন বেকা বেকা। সর্বশেষ মৌসুমে খেললেও এ মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি তিনি। তাঁর এই পরিস্থিতির কারণে গতকাল নিসের সংবাদ সম্মেলন বাতিল হয়েছে। ফরাসি মিডফিল্ডারের ফিরে আসায় ক্লাবের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘শেষ পর্যন্ত সবকিছু ভালোভাবে হওয়ায় সবাই স্বস্তি বোধ করছে।’

আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
৩০ মিনিট আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
১ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে
সচরাচর যেমনটা দেখা যায়, পরিস্থিতি এখন ঠিক তাঁর উল্টো। ডারউইনে হেরে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া অস্ট্রেলিয়া। আর পরশু সকাল ৬টায় ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্ট শুরুর আগে সিরিজ জয়ের স্বপ্ন বাংলাদেশের।
২ ঘণ্টা আগে