
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ২৮ মার্চ। বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগকে সামনে রেখে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে দলগুলো। তবে আইপিএল শুরুর আগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের নিয়ে দুশ্চিন্তায় সময় কাটছে ফ্র্যাঞ্চাইজিগুলোর।
চোটের কারণে এরই মধ্যে আইপিএল থেকে ছিটকে গেছেন নাথান এলিস এবং জ্যাক এডওয়ার্ডস। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন এলিস। এই পেসারের চোট বড় ধাক্কা হয়ে এসেছে চেন্নাই সুপার কিংসের জন্য। গত মৌসুমের ব্যর্থতা কাটিয়ে এবার দারুণ কিছু করার লক্ষ্যে মুখিয়ে আছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। সেবার ফ্র্যাঞ্চাইজিটির হয়ে একটি ম্যাচ খেলেন এলিস। এবার অস্ট্রেলিয়ান তারকাকে নিয়ে বড় পরিকল্পনা ছিল চেন্নাইয়ের। কিন্তু চোট সব শেষ করে দিল।
নিলাম থেকে ৩ কোটি রুপিতে এডওয়ার্ডসকে দলে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এবারের আইপিএলে অভিষেক হওয়ার কথা ছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। চোটের কারণে অপেক্ষা বাড়ল ২৫ বছর বয়সী ক্রিকেটারের। পায়ের চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গেছেন এডওয়ার্ডস। সবশেষ বিগ ব্যাশে বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি; সিডনি সিক্সার্সের হয়ে ১৩ ম্যাচে নেন ১৯ উইকেট। এ ছাড়া ব্যাট হাতে করেন ১৩৩ রান। বিগ ব্যাশ শেষে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর।
চোটের তালিকায় আছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জশ হ্যাজলউডের নামও। তিনজনই আইপিএলের শুরুতে খেলতে পারবেন না। কামিন্স হায়দরাবাদ, স্টার্ক দিল্লি ক্যাপিটালস এবং হ্যাজলউড খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে। শুরুতে তাঁদের না পাওয়া স্বাভাবিকভাবেই ভোগাবে এই তিন ফ্র্যাঞ্চাইজিকে। হায়দরাবাদের নেতৃত্ব দেওয়ার কথা ছিল কামিন্সের। তাঁর অনুপস্থিতিতে অরেঞ্জ আমিদের নেতৃত্ব দেবেন ইশান কিষান।

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের জেরে ইরান এবারের ফুটবল বিশ্বকাপে অংশ নেয় কি না সেটাই এখন বড় প্রশ্ন। শেষ পর্যন্ত বিশ্বমঞ্চে অংশ নিলেও আক্রমণভাগে শক্তিহীনতায় ভুগতে হবে দলটিকে। এর কারণ তারকা স্ট্রাইকার সরদার আজমুনের অনুপস্থিতি।
১৩ মিনিট আগে
রাত পোহালেই ঈদ। এই ধর্মীয় উৎসবকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিচ্ছেন নানা শ্রেণী-পেশার মানুষ। পিছিয়ে নেই ক্রীড়াঙ্গনের তারকারাও। ভিন্ন ভিন্ন বার্তায় ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মোহাম্মদ নবী, উসমান খাজারা, আন্তোনিও রুডিগাররা।
১ ঘণ্টা আগে
ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। আবার সেটা ডিলিটও করেছেন। কিন্তু মুছে দেওয়ার আগে যে ভাইরাল হয়ে গেছে তাঁর পোস্ট। ঘটনা ইরানের তারকা ফুটবলার সরদার আজমুন সম্পর্কে বলা। এমন ঘটনায় বিপাকে পড়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
পাকিস্তান ওয়ানডে দলের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার রশিদ লতিফ। বর্তমান ফর্ম বিবেচনায় আফ্রিদি টি-টোয়েন্টি দলে থাকারই কোনো যোগ্যতা নেই বলে মনে করেন তিনি।
৪ ঘণ্টা আগে