দায়িত্ব নেওয়ার প্রথম মৌসুমেই বার্নলিকে প্রিমিয়ার লিগে ফেরান ভিনসেন্ট কোম্পানি। কিন্তু এক মৌসুম পর আবারও চ্যাম্পিয়নশিপে ফিরে গেছে দলটি। এবার টার্ফ মুর ছাড়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন কোম্পানিও।
তাহলে ৩৮ বছর বয়সী বেলজিয়ান কোচের পরবর্তী গন্তব্য কোথায়? সেটি এখনো ঠিক হয়নি বটে, তবে জোরেশোরে বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে তাঁর। আলিয়েঞ্জ অ্যারেনায় টমাস টুখেলের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন কোম্পানি। বেশ কয়েকটি বিদেশি ক্রীড়ামাধ্যম এমনটাই জানিয়েছে।
টকস্পোর্ট জানিয়েছে, বায়ার্নের কোচ হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন কোম্পানি। ডেইলিস্পোর্টস ডট নেটের শিরোনাম, ‘বার্নলির প্রধান কোচের মিউনিখে আসার গুঞ্জনে সাড়া দিয়েছেন বায়ার্নের প্রেসিডেন্ট’। গোল ডটকমসহ আরও বেশ কিছু ক্রীড়ামাধ্যম জানিয়েছে, কোম্পানি বায়ার্নে যেতে পারেন। তবে আনুষ্ঠানিকভাবে এ নিয়ে দুই পক্ষের কেউ এখনো মুখ খোলেনি।
২০১৯ সালে ম্যানচেস্টার সিটি ছাড়ার পর নিজের প্রথম ক্লাব আন্ডারলেখটে ফিরে যান কোম্পানি। এক বছর পর সেখানেই বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়ে বেলজিয়ান ক্লাবটির ডাগআউটে দাঁড়ান তিনি। তবে আন্ডারলেখটে তাঁকে ২০১৯ সালেই খেলোয়াড় ও কোচ—দুই ভূমিকায় দেখা যায়। সেখানের সাফল্যে কোচ হয়ে ২০২২ সালে ইংলিশ ফুটবলে ফেরেন কোম্পানি। তাঁর অধীনে প্রথম মৌসুমেই চ্যাম্পিয়নশিপ জিতে এক মৌসুম পর প্রিমিয়ার লিগে ফেরে বার্নলি।
কিন্তু সেই জাদু কোম্পানি দেখাতে পারেননি লিগে। বার্নলি ২০২৩-২৪ মৌসুম শেষ করেছে ২৪ পয়েন্ট নিয়ে, ১৯তম স্থানে থেকে। আবারও অবনমন হয়ে দলটি নেমে গেছে দ্বিতীয় বিভাগে। মৌসুম শেষ হতেই গুঞ্জন—বার্নলি ছেড়ে বায়ার্নে যেতে পারেন কোম্পানি।
টুখেলকে আলিয়েঞ্জ অ্যারেনা রাখবে বায়ার্ন, সেটি মৌসুমে মাঝপথেই জানিয়েছিল ক্লাবটির কর্তৃপক্ষ। জার্মান কোচ চলে যাওয়ায় খালি হয়ে গেছে বাভারিয়ানদের প্রধান কোচের পদ। মাঝখানে জার্মান জায়ান্টদের দায়িত্ব নেওয়া নিয়ে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছিল। তবে ক্লাবটি এখনো কাউকে নিয়োগ দেয়নি।

বেশি দিন হয়নি অস্ট্রেলিয়াকে বিদায় বলেছেন মইজেস হেনরিকস। গত মাসে অজিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে জন্মস্থান পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন তিনি। এটা ‘ঘরের ছেলে ঘরে ফেরা’র মতোই। জন্মভূমির জার্সিতে ফেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাারিয়ারের প্রথম সেঞ্চুরি।
৩৫ মিনিট আগে
ডারউইনের পর ম্যাকাইতে এখন আরেক ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের সুযোগ এবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের। আজ ম্যাকাইতে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে ফুটে উঠেছে আত্মবিশ্বাস।
১ ঘণ্টা আগে
একদিকে পুরোনো রাজত্বের অবসান, অন্যদিকে নতুনদের আবির্ভাব—ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম আজ শুরু হচ্ছে অনেক বদলে যাওয়া এক প্রেক্ষাপটে। আর্সেনাল এবার শিরোপা ধরে রাখার মিশনে নামবে। কিন্তু শিরোপার লড়াইটা এবার মোটেও একমুখী নয়। পেপ গার্দিওলার বিদায়ের পর ম্যানচেস্টার সিটি শুরু করছে নতুন অধ্যায়, লিভারপুলও
২ ঘণ্টা আগে
ঘরের মাঠ ডারউইনে প্রথম ইনিংসে ২৩ রান করলেও দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে পারেননি জেক ওয়েদারাল্ড। সিরিজের প্রথম টেস্টে বাজে পারফরম্যান্সের কারণে কপাল পোড়ে ওয়েদারাল্ডের। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকেই বাদ পড়েন তিনি। তাঁর জায়গায় এসেছেন ম্যাথু রেনশ। জায়গা করে নিয়েছেন একাদশেও।
৩ ঘণ্টা আগে