ভারতীয় সংবাদমাধ্যমের খবর

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে বিশ্বকাপের দলগুলোর শক্তি-দুর্বলতা নিয়ে আলাপ-আলোচনা বেশি হওয়ার কথা থাকলেও অন্য ইস্যুতে কথাবার্তা বেশি হচ্ছে। বাংলাদেশকে শেষ মুহূর্তে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়া এবং পাকিস্তানের বিশ্বকাপ বর্জন নিয়ে চলছে বিভিন্ন কথা। পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে কড়া শাস্তি অপেক্ষা করছে তাদের জন্য।
যদি টি-টোয়েন্টি বিশ্বকাপ পাকিস্তান না খেলে, তাহলে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এশিয়ার এই দলকে কড়া শাস্তি দেবে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকের এক প্রতিবেদনে জানা গেছে। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির বিশ্বকাপ বর্জনের আলোচনা নিয়ে আইসিসি বড্ড অখুশি হয়েছে। তাতে বাংলাদেশ-অস্ট্রেলিয়াসহ অন্যান্য দেশের ক্রিকেটাররাও ঝামেলায় পড়তে পারেন।
আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) এটার প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম বলেছে, যদি পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ বর্জন করে, আইসিসি তাদের একগাদা শাস্তি দেবে। যার মধ্যে রয়েছে—পাকিস্তান কোনো আন্তর্জাতিক সিরিজ খেলতে পারবে না। পিএসএলে খেলতে বিদেশি ক্রিকেটাররা অনাপত্তিপত্র পাবেন না। খেলতে পারবে না এশিয়া কাপও।
বিশ্বকাপ শেষে মার্চে বাংলাদেশ সফরের কথা পাকিস্তান দলের। পাকিস্তান অবশ্য দুই দফায় বাংলাদেশ সফর করবে। কারণ, ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত হবে ২০২৬ পিএসএল। যদি পাকিস্তান বিশ্বকাপ বর্জন করে এবং ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আইসিসি উপরোক্ত শাস্তি দেয়, সে ক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ হবে না। এমনকি মোস্তাফিজ, ডেভিড ওয়ার্নার, সিকান্দার রাজার মতো বিদেশি তারকাদের দেখা যাবে না পিএসএলে।
নিলামের আগেই মোস্তাফিজুর রহমানকে পিএসএলের কোনো এক ফ্র্যাঞ্চাইজি নিয়েছে বলে পাকিস্তানের এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলাম। পাকিস্তান এবার বিশ্বকাপ বর্জন করলে ২০২৭ এশিয়া কাপও খেলতে পারবে না—যদি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন বাস্তব প্রমাণিত হয়।
বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়ে আইসিসি অবিচার করেছে বলে গতকাল দাবি করেছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। এমনকি বিশ্বকাপ বর্জনেরও হুমকি দিয়েছিলেন। যদিও বর্জনের ঘোষণার মধ্যেই আজ পিসিবি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। আইসিসির এই ইভেন্টে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে পাকিস্তান। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর দিনই নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে সালমান আলী আগার দল। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে হবে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচ। ১০ ফেব্রুয়ারি একই মাঠে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পাকিস্তান। কলম্বোর প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচ হবে ১৫ ফেব্রুয়ারি। ১৮ ফেব্রুয়ারি সিংহলিজ স্পোর্টস ক্লাবে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নামিবিয়া।

সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খে
৩৬ মিনিট আগে
একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।
২ ঘণ্টা আগে
ইউরোপের সেভিয়া ও নাপোলির সাবেক এই উইঙ্গার বলেন, ‘এটি প্রচণ্ড চাপের। সবকিছু নির্ভর করে স্কোয়াডের বর্তমান অবস্থা এবং কোচ কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তার ওপর। খেলোয়াড়েরা যে বিশ্বচ্যাম্পিয়ন, সেটা মাথায় রেখেও মাঠে নেমে শিরোপা ধরে রাখার জন্য নতুন করে লড়াই করার তাগিদ দিতে হবে কোচকে। ১৯৮২ সালে আমরা ভেবে
২১ ঘণ্টা আগে
২০২৩ সালের পর থেকে বিদেশের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির বড় টুর্নামেন্টেও সাফল্য নেই। তবু আশা ছাড়েননি ‘চাচা ক্রিকেট’। তাঁর বহু বছরের চেনা স্লোগানেই যেন ফুটে ওঠে সেই বিশ্বাস, ‘খেলাধুলায় এমনটা হয়েই থাকে। কখনো খুশি, কখনো বেদনা। কখনো তুমি জিতবে, কখনো আমি।’
১ দিন আগে