
টি-টোয়েন্টি বিশ্বকাপের যখন ২০ দিনও বাকি নেই, সেই সময়ে টুর্নামেন্ট থেকে বাংলাদেশের নাম ছেঁটে ফেলল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। টানা ২১ দিন আইসিসির সঙ্গে চিঠি আদান-প্রদান, ভিডিও কনফারেন্স করেও ভেন্যু পরিবর্তনের সমাধান করতে পারেনি বিসিবি। বিশ্বকাপের আগ মুহূর্তে এসে এভাবে একটা দলের নাম বাদ পড়া দুঃখজনক মনে করছেন বিশ্ব ক্রিকেট সংস্থার (ডব্লুসিএ) সভাপতি টম মোফাট।
নিরাপত্তাইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায়নি বাংলাদেশ ক্রিকেট দল। ভারতে যে চার ম্যাচ হওয়ার কথা ছিল, সেগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবি তুলেছিল বিসিবি। কিন্তু আইসিসিও ভারতের মাঠেই বাংলাদেশের ম্যাচগুলো রাখার সিদ্ধান্তে অনড় থাকে। বিসিবিও আগের অবস্থান থেকে সরে আসেনি বলে বাংলাদেশের এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়ে টুর্নামেন্টের নতুন সূচি ঘোষণা করেছে আইসিসি।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, সেই মুহূর্তে বাংলাদেশের নাম প্রত্যাহার হতাশাজনক মনে করছেন ডব্লুসিএ সভাপতি মোফাট। এক বিবৃতিতে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশ নাম প্রত্যাহার করেছে। তাতে করে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবচেয়ে বড় এক টুর্নামেন্টে একটা ক্রিকেটীয় জাতির অভাব বোধ করবে বাংলাদেশ। ক্রিকেটের জন্য, বাংলাদেশের ক্রিকেটার ও ভক্ত-সমর্থকদের জন্য অত্যন্ত দুঃখজনক মুহূর্ত। এখানে অত্যন্ত মনোযোগ দেওয়া দরকার।’
ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় ম্যাচগুলো স্থানান্তরের যে তুলেছিল বিসিবি, সে ব্যাপারে ২১ জানুয়ারি এক ভার্চুয়াল সভা করেছিল আইসিসি। সেই বোর্ড সভায় ১২-২ ব্যবধানে হেরে গিয়েছিল বাংলাদেশ। পরবর্তীতে ক্রিকেটের অভিভাবক সংস্থা একদিনের আলটিমেটাম দিয়েছিল। পরের দিন (২২ জানুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের সঙ্গে বৈঠক শেষে জানিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন যে নিরাপত্তাইস্যুতে ভারতে দল পাঠানো হবে না।
মোফাটের মতে ক্রিকেটের অভিভাবক সংস্থাসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ডব্লুসিএ’র সভাপতি বলেন, ‘ভাগাভাগি বা বাদ দেওয়ার নীতির বদলে ক্রিকেটের নীতিনির্ধারকদের আবেদন জানাচ্ছি। সব অংশীদার, স্বায়ত্তশাসিত সংস্থা, লিগ, ক্রিকেটার সবাইকে ক্রিকেটের মধ্যে নিয়ে আসতে হবে। ভাগাভাগি নয়। ঐক্য আনতে হবে।’
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি না মেনে আইসিসি অযৌক্তিক কাজ করেছে বলে মনে করেন শহীদ আফ্রিদি, জেসন গিলেস্পিও। গত রাতে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট দিয়েছেন আফ্রিদি। আর বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে স্কটল্যান্ডের খেলা নিয়ে স্কাই স্পোর্টস ক্রিকেটের একটি স্ক্রিনশট শেয়ার করে গিলেস্পি নিজের মন্তব্য পোস্ট করেছিলেন। পরে তিনি সেটা ডিলিট করে দিলেও মুহূর্তেই সেটার স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এর আগে ২০২৪ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে গিলেস্পি পাকিস্তানের লাল বলের প্রধান কোচ নিযুক্ত হয়েছিলেন। সেই বছরের ডিসেম্বরেই তিনি পদত্যাগ করেছিলেন।

সব মিলিয়ে নতুন কোচের অধীনে একটি নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ দল। ইউরোপের মাটিতে প্রথম ম্যাচ নিয়ে খেলোয়াড়দের মধ্যে রয়েছে বাড়তি রোমাঞ্চ। অধিনায়ক জামাল ভূঁইয়া দলের লক্ষ্য সম্পর্কে বলেন, ‘সবকিছুই নতুন, নতুন শুরু। আমি আমার সেরাটা দেব। অবশ্যই আমরা সামনের ম্যাচ জিততে চাই, কারণ প্রথমবারের মতো আমরা ইউরোপে খে
৩৬ মিনিট আগে
একদিকে আর্সেনালের গোছানো রক্ষণ, অন্যদিকে পিএসজির উড়ন্ত আক্রমণ। কে কাকে থামাতে পারবে, সেটাই ঠিক করে দেবে শনিবার রাতের চ্যাম্পিয়ন।
২ ঘণ্টা আগে
ইউরোপের সেভিয়া ও নাপোলির সাবেক এই উইঙ্গার বলেন, ‘এটি প্রচণ্ড চাপের। সবকিছু নির্ভর করে স্কোয়াডের বর্তমান অবস্থা এবং কোচ কীভাবে পরিস্থিতি সামলাচ্ছেন, তার ওপর। খেলোয়াড়েরা যে বিশ্বচ্যাম্পিয়ন, সেটা মাথায় রেখেও মাঠে নেমে শিরোপা ধরে রাখার জন্য নতুন করে লড়াই করার তাগিদ দিতে হবে কোচকে। ১৯৮২ সালে আমরা ভেবে
২১ ঘণ্টা আগে
২০২৩ সালের পর থেকে বিদেশের মাটিতে কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান। সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির বড় টুর্নামেন্টেও সাফল্য নেই। তবু আশা ছাড়েননি ‘চাচা ক্রিকেট’। তাঁর বহু বছরের চেনা স্লোগানেই যেন ফুটে ওঠে সেই বিশ্বাস, ‘খেলাধুলায় এমনটা হয়েই থাকে। কখনো খুশি, কখনো বেদনা। কখনো তুমি জিতবে, কখনো আমি।’
১ দিন আগে