
কোয়ারেন্টিন জটিলতায় স্থগিত হয়ে গেল নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর। আগামী ২৪ জানুয়ারি শুরু হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে অস্ট্রেলিয়া সফরেই যাচ্ছে না কিউইরা।
করোনা মহামারির শুরু থেকেই নিউজিল্যান্ড সরকার অনেক কড়া নিয়ম-নীতি মেনে আসছে। বাংলাদেশ দলকেও নিউজিল্যান্ড সফরে গিয়ে সেসব নিয়ম-নীতি মানতে হয়েছে। এবার নিজেদের সেই নিয়মেই আটকাতে চান না কিউই ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সরকারও ক্রিকেটারদের কোনো ছাড় দিতে রাজি হননি। আপাতত তাই অস্ট্রেলিয়া সফর স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড।
সিরিজটির আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী নিক হকলি জানিয়েছেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি নির্ধারিত সময়ে হচ্ছে না। আমরা অবশ্যই সিরিজটি পরবর্তী সময়ে আয়োজনের জন্য নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করছি। আমরা নিউজিল্যান্ড ক্রিকেটকে ধন্যবাদ জানাই। কেননা, তাঁরা সর্বোচ্চ চেষ্টা করেছে এই সিরিজ খেলার জন্য। কিন্তু কোয়ারেন্টিন জটিলতার কারণে এই মুহূর্তে তাদের পক্ষে তা সম্ভব হচ্ছে না।
নিউজিল্যান্ড ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৩ মিনিট আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৩ ঘণ্টা আগে
পদকের খুব কাছে গিয়েও হঠাৎ হিসাবটা কঠিন হয়ে গেল বাংলাদেশের। এশিয়ান গেমসের কাবাডিতে চায়নিজ তাইপে ও দক্ষিণ কোরিয়াকে হারিয়ে টানা দুই জয়ে যে স্বস্তি তৈরি হয়েছিল, জাপানের কাছে হারে সেটিই এখন পরিণত হয়েছে শঙ্কায়। আজ জাপানের বিপক্ষে জিতলেই পদক নিশ্চিত হওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাচে ৪০
৩ ঘণ্টা আগে