২০০১ সাল থেকে নিউজিল্যান্ড সফর করে আসছে বাংলাদেশ। গত সাত বছরেই মুশফিকুর রহিম-মুমিনুল হকরা ওশেনিয়ার দেশটিতে গেছেন ৬ বার। সব সংস্করণ মিলিয়ে কিউইদের মাঠে স্বাগতিকদের বিপক্ষে খেলেছে ৩২ ম্যাচ। তবে জয়টা এখনো অধরাই রয়ে গেছে।
টেস্টে বাংলাদেশের অবস্থা আরও শোচনীয়। লড়াই দূরে থাক, বেশির ভাগ ক্ষেত্রেই সঙ্গী হয়েছে বিব্রতকর ইনিংস হার। সাকিব আল হাসানের ছুটি, তামিম ইকবালের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠা ও টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসরের সঙ্গে সাম্প্রতিক ভরাডুবি বিবেচনায় এবারও একই পরিণতির আশঙ্কা করছিলেন সবাই।
তবে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ বাংলাদেশ দল সবাইকে ভুল প্রমাণ করে তাক লাগিয়ে দিচ্ছে। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন থেকেই তারা চালকের আসনে। এখন পাচ্ছে জয়ের সুবাস। আগামীকাল শেষ দিন নিউজিল্যান্ড ব্যাটিংয়ে নামবে মাত্র ১৭ রানে এগিয়ে থেকে, হাতে ৫ উইকেট। বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে একমাত্র আছেন অভিজ্ঞ রস টেলর।
রোমাঞ্চকর টেস্টে শুরু থেকেই নজর রাখছেন হার্শা ভোগলে। ধারাভাষ্যকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই ভারতীয় সাংবাদিক আগামীকাল বাংলাদেশের জয় দেখছেন। আজ চতুর্থ দিনের খেলা শেষে হার্শার টুইট, ‘মাউন্ট মঙ্গানুইয়ে ব্যতিক্রম কিছু হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা হবে বিশাল ব্যাপার। ব্যাটিং তারা দৃঢ়তার সঙ্গেই করেছে। এখন পেস বোলিং দিয়ে জয়ের পথে এগিয়ে যাচ্ছে।’
প্রায় একই ভাবনা আকাশ চোপড়ার। ভারতের সাবেক ওপেনার অবশ্য সরাসরি বাংলাদেশের জয়ের কথা বলেননি। তবে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় রয়েছেন তিনি, ‘আমরা কি মনোমুগ্ধকর শেষ দিনের দিকে এগোচ্ছি, যে দিনটিতে বাংলাদেশ ইতিহাস গড়বে? নাকি টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নরা পাশার দান উল্টে দেবে? ফল যাই হোক, নিঃসন্দেহে কৌতূহল বাড়াচ্ছে।’

চোটের সঙ্গে দীর্ঘ লড়াই আর চালিয়ে যেতে পারলেন না মার্ক উড। দীর্ঘদিনের লড়াই শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন এই পেসার। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন সংস্করণ মিলিয়ে ২৫৩ উইকেট নিয়েছেন তিনি।
১৯ মিনিট আগে
অপেক্ষাটা ছিল দীর্ঘ। ১৯৮৬ সালের পর এশিয়ান গেমসে বাংলাদেশের কোনো ব্যক্তিগত ইভেন্টে আর পদক আসেনি। চার দশকের সেই অপেক্ষা এবার ঘুচল উশুতে। ৫২ কেজি ওজন শ্রেণিতে জিন্নাত আক্তারের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্তত ব্রোঞ্জ পদকও নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
৪৩ মিনিট আগে
সামাজিক মাধ্যমে চোখ পড়লে এখনো দেখা যায় ফিলিস্তিনিদের হাহাকারের ছবি। ইসরায়েলি বর্বরতার হাত থেকে রক্ষা পাননি শিশু থেকে শুরু করে বৃদ্ধাও। পেপ গার্দিওলাসহ অনেক ক্রীড়া ব্যক্তিত্বও প্রতিবাদ জানান এমন বর্বরোচিত হত্যাকাণ্ডে। আয়ারল্যান্ড ফুটবল দলের কোচ প্রতিবাদ জানিয়ে উল্টো ইসরায়েলের তোপের মুখে পড়েছেন।
২ ঘণ্টা আগে
সোনা জেতা ভারতের মেয়েদের কাছে ছিল কেবলই সময়ের ব্যাপার। সেই আনুষ্ঠানিকতা সারলেন শ্রেয়াঙ্কা পাতিল। কৌশানি নুথিয়াঙ্গাকে বোল্ড করে শ্রেয়াঙ্কা সতীর্থদের সঙ্গে উদযাপন শুরু করলেন। পুরো ভারত তখন উৎসবে ব্যস্ত। এশিয়ান গেমসে টানা দুইবার স্বর্ণপদক জিতল ভারতীয় ক্রিকেট দল।
৩ ঘণ্টা আগে