ঘরের মাঠে বিশ্বের সব দলের কাছেই অপ্রতিরোধ্য এক নাম নিউজিল্যান্ড। ২০১৭ সাল থেকে নিজেদের দুর্গে পরাজয় শব্দের সঙ্গে পরিচয় নেই তাদের। তার ওপর টেস্ট ক্রিকেটের প্রথম বিশ্বচ্যাম্পিয়নের মুকুটও তাদের মাথায়। সেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে অনন্য এক ইতিহাসের জন্ম দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের জন্য নিউজিল্যান্ড আরও বড় বিভীষিকার নাম। ২০০১ সাল থেকে যে পরাজয় সঙ্গী হয়েছে, গত ২০ বছরে সেটা জমতে জমতে ৩২-এ পৌঁছেছে। রূপকথার এক জয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট বাংলাদেশের সেই যাত্রায় ছেদ টেনেছে। তবে তাতেও ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশকে ফেবারিট মানছেন না তামিম ইকবাল।
প্রথম টেস্টেও পরিষ্কার ফেবারিট হিসেবে শুরু করেছিল নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টেও কিউইরা ফেবারিট হিসেবেই শুরু করবে বলে মনে করেন চোটের কারণে এবারের নিউজিল্যান্ড সফরে দলে না থাকা তামিম। দলের সঙ্গে না থাকলেও টিভির পর্দায় নিশ্চয়ই সতীর্থদের খেলা দেখেছেন তিনি। ক্রাইস্টচার্চ টেস্ট নিয়ে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেছেন, ‘পরের টেস্টেও নিউজিল্যান্ড ফেবারিট। কিন্তু বাংলাদেশেরও সুযোগ আছে।’
বাণিজ্যিক প্রতিষ্ঠান নগদের প্রচারণার উদ্দেশ্যে গত রাতে এক ফেসবুক লাইভে আসেন তামিম। সেখানে এক প্রশ্নের উত্তরে এই বাঁহাতি ওপেনার আরও বলেন, ‘আমাদের সমস্যা হলো, একটা জয় বা একটা ইনিংসের পর আমরা খুব তাড়াতাড়ি মতামত দিই। আমি কয়েক দিন আগে বলেছিলাম, সোহান (নুরুল হাসান) সম্ভবত বাংলাদেশের সেরা উইকেটকিপার। কোনো সন্দেহ নেই, আমি শতভাগ নিশ্চিত। সে দারুণ কিপার। তার মানে তো এটা নয় যে মুশফিকুর রহিম যে ১৪ বছর ধরে উইকেটকিপিং করছে, তাঁর সঙ্গে এক সিরিজের পর (নুরুলের) তুলনা করবেন!’
মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বাংলাদেশ দলের এত সমর্থক দেখে কিছুটা অবাক হয়েছেন তামিম। দলের খারাপ সময়ে তাদের পাওয়া যায় না জানিয়ে তিনি বলেছেন, ‘নতুন দল বা এসব আলোচনা...মতামত তো খুব তাড়াতাড়ি বদলে যায়। আজ সকালে আমার মনে হচ্ছিল হঠাৎ করে বাংলাদেশের ক্রিকেট ফ্যান অনেক বেড়ে গেল। এত দিন কিন্তু কেউ ছিল না। আজকে দেখি যে অনেক ক্রিকেট ফ্যান বাংলাদেশের। সবাই স্ট্যাটাস দিচ্ছে। ভালো সময়ে পাশে থাকাটা খুব সহজ। খারাপ সময়ে থাকাটা হলো সবচেয়ে কঠিন।’
আরও সাক্ষাৎকার পড়ুন:

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাধারণ মানুষকে হেনস্তার ঘটনা বাংলাদেশে নতুন কিছু নয়। এবার তেমনই এক ঘটনার শিকার হয়েছেন নাঈম হাসান। কান্নায় ভেঙে পড়েছেন ২৬ বছর বয়সী বাংলাদেশের এই ক্রিকেটার।
৭ মিনিট আগে
টুর্নামেন্টের আয়োজক বলে কথা। তার চেয়েও বড় কথা ৩২ বছর পর মার্কিন মুলুকে হচ্ছে ফুটবল বিশ্বকাপ। বাংলাদেশ সময় আজ ভোরে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে গ্যালারি ছিল কানায় কানায় পরিপূর্ণ। গ্যালারি ভর্তি দর্শকদের হতাশ করেনি যুক্তরাষ্ট্র। প্যারাগুয়েকে হেসেখেলে হারিয়ে বিশ্বকাপ শুরু করল যুক্তর
২৯ মিনিট আগে
ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন কার্লো আনচেলত্তি। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ, লা লিগার শিরোপা জেতা এক রকম অভ্যাস বানিয়ে ফেলেছিল। বায়ার্ন মিউনিখের হয়েও তাঁর শিরোপা জয়ের কীর্তি রয়েছে। ক্লাব ফুটবলের পাট চুকিয়ে গত বছর হয়েছেন ব্রাজিলের প্রধান কোচ। তবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে
১ ঘণ্টা আগে
বিশ্বকাপ আর ব্রাজিলের সম্পর্কটা যেন এক চিরন্তন রোমাঞ্চের গল্প। ১৯৩০ সালে টুর্নামেন্টের সূচনা থেকে এখন পর্যন্ত প্রতিটি আসরে অংশ নেওয়া একমাত্র দল তারা। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের নামের ভারটাই আলাদা। কিন্তু ২০০২ সালের পর থেকে সোনালি ট্রফিটা সেলেসাওদের জন্য কেবলই এক মরীচিকা হয়ে আছে। দীর্ঘ ২৪ বছরের সে
২ ঘণ্টা আগে