
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর কেন্দ্রীয় চুক্তিতে না থাকার জন্য বোর্ডকে অনুরোধ করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবি সূত্রে সেটা জানা গেছে। আর নতুন চুক্তি অনুযায়ী বিসিবির সর্বোচ্চ বেতন পাবেন তাসকিন আহমেদ।
বিসিবি আজ এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তির তালিকায় থাকা ২২ ক্রিকেটারের নাম প্রকাশ করেছে। এই চুক্তিটি বিসিবি-এর সর্বশেষ সভায় অনুমোদনের জন্য ওঠার কথা ছিল এবং ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ ‘বি’ ক্যাটেগরিতে তালিকাভুক্ত ছিলেন। তবে মাহমুদুল্লাহ তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে মার্চ থেকে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটার হিসেবে গণ্য হবেন না। নতুন চুক্তি অনুযায়ী এ+ গ্রেডে একমাত্র ক্রিকেটার তাসকিন। মাসে তিনি পাবেন ১০ লাখ টাকা।
‘এ’ ক্যাটেগরিতে নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের সঙ্গে আছেন মুশফিকুর রহিম। তবে মুশফিক ৫ মার্চ ওয়ানডে থেকে অবসর নেওয়ায় এই মাস থেকে বিসিবির কেন্দ্রীয় চুক্তির ‘বি’ গ্রেডে থাকবেন। মাহমুদউল্লাহ এই মাস থেকে না থাকলেও তাঁর নাম রাখা হয়েছে ‘বি’ গ্রেডে।এই তালিকায় আরও আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। নাহিদ গত বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর দুর্দান্ত খেলছেন।
২০২৫ সালের কেন্দ্রীয় চুক্তি অনুযায়ী কার বেতন কত
গ্রেড-এ প্লাস
বেতন ১০ লাখ
তাসকিন আহমেদ
গ্রেড-এ
বেতন ৮ লাখ
নাজমুল হোসেন শান্ত
মেহেদী হাসান মিরাজ
লিটন দাস
মুশফিকুর রহিম
গ্রেড–বি
বেতন ৬ লাখ
মুমিনুল হক
মাহমুদউল্লাহ রিয়াদ (ফেব্রুয়ারি পর্যন্ত)
তাইজুল ইসলাম
মোস্তাফিজুর রহমান
তাওহীদ হৃদয়
হাসান মাহমুদ
নাহিদ রানা
গ্রেড-সি
বেতন ৪ লাখ
সাদমান ইসলাম
সৌম্য সরকার
জাকের আলী
তানজিদ হাসান তামিম
শরীফুল ইসলাম
রিশাদ হোসেন
তানজিম হাসান সাকিব
শেখ মেহেদী হাসান
গ্রেড-বি
বেতন ২ লাখ
নাসুম আহমেদ
খালেদ আহমেদ

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৭ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৮ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে