
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলার। মোস্তাফিজের চোটাঘাতের পরীক্ষা-নিরীক্ষা করতে বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফের পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের। স্ক্যানের পর আপাতত তাঁর পুনর্বাসনপ্রক্রিয়া চলবে।
মে মাসে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নাহিদ রানাকে দেওয়া হচ্ছে বিশ্রাম। বিষয়টি আজ ম্যাচের পর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিসিবি। মোস্তাফিজ ও নাহিদ—দুজনই দুর্দান্ত খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচ হারের পরও বাংলাদেশ সিরিজটা জিতেছে ২–১ ব্যবধানে। ওয়ানডেতে ষষ্ঠবারের মতো ৫ উইকেট পেতে মোস্তাফিজকে অপেক্ষা করতে হয়েছে ৭ বছর। সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে ৫ উইকেট পেয়েছিলেন সেই ২০১৯ বিশ্বকাপে, লর্ডসে পাকিস্তানের বিপক্ষে। ওয়ানডেতে ভুলতে বসা ৫ উইকেটের স্বাদ মোস্তাফিজ পেলেন আজ চট্টগ্রামে। সেটিও পেলেন চোটে পড়ে সিরিজের প্রথম দুই ম্যাচে দলের বাইরে থাকার পর।
৭ বছর পর ৫ উইকেট পাওয়ার প্রতিক্রিয়া জানা যায়নি মোস্তাফিজের কাছে। তবে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সংবাদ সম্মেলনে বললেন, ‘মোস্তাফিজ গ্রেট বোলার। ওর অর্জন কেউ ভুলতে পারবে না। বাংলাদেশকে সে অনেক ম্যাচ জিতিয়েছে। এ রকম একজন খেলোয়াড় থাকলে দলের অনেক কাজে দেয়। যেকোনো ক্রাইসিস মোমেন্ট এলেই মোস্তাফিজকে আমরা চিন্তা করতে পারি। সে এত ম্যাচ জিতিয়েছে বাংলাদেশকে। ওর সঙ্গে প্রায় ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। আমি ওর কাছ থেকে দেখেছি। ওকে দেখলে অবশ্যই আমার অনেক আত্মবিশ্বাস বাড়ে বোলিংয়ে। বিশেষ করে ক্রাইসিস মোমেন্টে।’

তবে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে আর রক্ষা পায়নি স্কটল্যান্ড। প্রতিপক্ষের খেলোয়াড়রা বল নিয়ে নিজেদের রক্ষণভাগ থেকে বের হওয়ার চেষ্টা করলে প্রথমে মাথিয়াস কুনিয়া এবং পরে দানিলো দুর্দান্ত স্লাইডিং ট্যাকল করে বল কেড়ে নেন। সেখান থেকে বল পেয়ে ডান প্রান্ত ধরে চমৎকার এক ক্রস বাড়ান ব্রুনো গিমারেস।
৪১ মিনিট আগে
কী দারুণ ফর্মেই না আছেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশ্বকাপে টানা তৃতীয় ম্যাচে পেলেন গোলের দেখা। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁর গোলেই এগিয়ে গিয়েছে ব্রাজিল।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বজ্রপাতের জন্য বিশেষ মেটেরোলজিক্যাল (আবহাওয়া সংক্রান্ত) প্রোটোকল ব্যবহার করা হচ্ছে। নিয়ম অনুযায়ী, স্টেডিয়ামের ১৩ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোথাও বজ্রপাত হলে খেলা তৎক্ষণাৎ ৩০ মিনিটের জন্য বন্ধ করে দেওয়া হবে। এই ৩০ মিনিটের মধ্যে আবারও বজ্রপাত হলে অপেক্ষার সময় নতুন করে আরও ৩০ মিনিট বাড়ানো
২ ঘণ্টা আগে
কানাডা নকআউট নিশ্চিত করেছে আগেই। তবে তাদের সামনেও ছিল নতুন লক্ষ্য। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচ ঘরের মাঠে খেলা। কিন্তু ভ্যাঙ্কুভারের তাদের ২-১ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। সিয়াটলে কাতারকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে ৪ পয়েন্ট
২ ঘণ্টা আগে