
আগের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফিরেছিল। আর আজ শেষ ওয়ানডেতেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজুর রহমানের ‘ফাইফারে’র সুবাদে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ৩ ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এটি বাংলাদেশের হ্যাটট্রিক সিরিজ জয়। এর আগে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছিলেন মেহেদী হাসান মিরাজরা।
মিরপুরের যে উইকেটে প্রথম দুটি ওয়ানডে হয়েছিল, চট্টগ্রামের উইকেট ছিল তার চেয়ে আলাদা। এটিকে বলা হয়েছিল ব্যাটিং সহায়ক উইকেট। কিন্তু বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিং বিশেষ করে ‘ফিজ’-এর ঝলকে নিউজিল্যান্ড ২১০ রানেই অলআউট।
লক্ষ্য তাড়ায় কিউইদের শুরুটা ভালো হয়নি। দলীয় ৮ রানে হেনরি নিকোলসকে তুলে নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এরপর উইল ইয়াং ও নিক কেলির ৪৬ রানের জুটি। উইল ইয়াংকে ফিরিয়ে এই জুটিও ভেঙেছেন ফিজ। চোটের কারণে সিরিজের প্রথম দুটি ওয়ানডে খেলেননি। এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন তিনি। আর ফেরার ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন। ৪৩ রান দিয়ে তুলে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচে তাঁর বোলিং বিশ্লেষণ ৯-২-৪৩-৫।
তাঁর বোলিংয়ের সামনে কোনো কিউই ব্যাটারই সুবিধা করতে পারেননি। ৮০ বলে ৫৯ রান করা নিক কেলিকেও ফিরিয়েছেন তিনি। তবে নিক কেলি নন, কিউই ইনিংসে সর্বোচ্চ ৭৫ রান করে ডিন ফক্সক্রফট। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৭ টি ছয়ে ৭২ বলে ৭৫ রান করেন তিনি। ফিজের ৫ উইকেটের পর ২টি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও মেহেদী হাসান মিরাজ।
এর আগে টসে হেরে আগে ব্যাট করে নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি এবং লিটন দাসের ফিফটিতে ২৬৫ রান তোলে বাংলাদেশ। ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা অবশ্য দুঃস্বপ্নের মতোই হয়েছিল। ৩২ রানের মধ্যেই সাইফ হাসান (০), তানজিদ হোসেন তামিম (১) ও সৌম্য সরকারকে (১৮) হারিয়ে ফেলেছিল স্বাগতিকেরা। এরপরই শান্ত ও লিটনের প্রতিরোধ। দেখেশুনে খেলতে থাকেন তাঁরা। শুরুর বিপর্যয় কাটিয়ে দলকে লড়াইয়ের জন্য ভালো একটা পুঁজি পাওয়ার ভিতও গড়ে দেন তাঁরা। চতুর্থ উইকেটে ১৭৮ বলে ১৬০ রান করেন তাঁরা। নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে বাংলাদেশের পক্ষে এটাই সর্বোচ্চ জুটি।
লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ৯১ বলে ৩টি চার ও ১টি ছয়ে ৭৬ রান করেন লিটন। সম্ভাবনা জাগিয়েও লিটন সেঞ্চুরি করতে না পারলেও রানের তিন অঙ্ক ছুঁয়েই মাঠ ছেড়েছেন শান্ত। ওয়ানডেতে দীর্ঘ সময়, ৭৭১ দিন পর সেঞ্চুরির দেখা পেলেন তিনি। লেনক্সের বলে স্মিথের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ১০৯ বলে ১০৫ রান করেন শান্ত। তাঁর ইনিংসটিতে আছে ৯টি চার ও ২টি ছয়।
শান্ত-লিটনের বিদায়ের পর ২৯ বলে ৩৩ রান করেন তাওহীদ হৃদয়। বল হাতে সবচেয়ে সফল উইল ও’রুর্ক; ৩২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট নিয়েছেন বেন লিস্টার ও জেডেন লেনক্স।

বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
উইকেট দরকার—নাহিদ রানাকে ডাকুন। প্রতিপক্ষের রানের গতি আটকাতে হবে—রানাকে ডাকুন। রানা যেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এক প্যাকেজ। আজও তৃতীয় ওয়ানডেতে যখন নিউজিল্যান্ডের জুটি ভাঙা যাচ্ছিল না, তিনি এসে দ্রুতই তা ভেঙে দিলেন। রানার পর আক্রমণে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজও।
৪ ঘণ্টা আগে
মিরপুর থেকে চট্টগ্রাম—বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু বদলেছে। কিন্তু গ্যালারি খাঁ খাঁ করছে। ক্যামেরার লেন্স যতবারই স্টেডিয়ামের গ্যালারিতে তাক করা হয়, হাতেগোণা কয়েক জন দর্শকই চোখে পড়ে। দর্শকখরা কাটাতে এবার টিকিটের দাম কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৫ ঘণ্টা আগে
ইরানের পরিবর্তে আসছে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন বিশেষ দূত ইতালিকে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ফিফাকে। বুধবার এমন খবরে দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস।
৫ ঘণ্টা আগে