
নিউজিল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক আলো ছড়িয়েছেন নাহিদ রানা। তরুণ ফাস্ট বোলার বাংলাদেশের কন্ডিশনে এই বৈশাখী দাবদাহে ধারাবাহিক ঘণ্টায় নিয়মিত ১৪৫-১৫০ কিলোমিটার গতিতে বোলিং করেছেন। আজ তো তাঁর একটা বলের গতি ঘণ্টায় প্রায় ১৫১ কিলোমিটার হয়ে গেছে। সিরিজসেরা রানাকে যেন ধারাবাহিকভাবেই এই ছন্দে পাওয়া যায়, সে প্রত্যাশা তৈরি হয়েছে।
সিরিজের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন, এ রকম একজন এক্সপ্রেস বোলার যখন দলে, যাঁকে দেখে প্রতিপক্ষ ব্যাটাররা ভয় পাবেন—এ রকম একজন বোলারকে পেয়ে খুশি অধিনায়ক মেহেদী মিরাজ, ‘এটা তো আমাদের দেশের ক্রিকেটের বড় আশির্বাদ। নিয়মিত সে যদি ঘণ্টায় ১৪৫-১৫০ + গতিতে বোলিং করতে পারে, এটা দলের বড় বিষয়। প্রতিপক্ষ চাপে পড়ে যায়। প্রতিপক্ষ ভাবে, অনেক জোরে বল আসছে, রান করতে হবে, আবার উইকেটও বাঁচাতে হবে। সে প্রথম থেকে শেষ পর্যন্ত একই গতিতে বল করতে পারে। এটা একটা বিরাট অর্জন।’
মিরাজ আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় কথা সে অনেক আত্মবিশ্বাসী। মাঠের ভেতরে যখনই আমি ওকে বলি, সে বলে ভাই আমি অনেক আত্মবিশ্বাসী, ভালো করতে পারব। এটা একজন অধিনায়ককে অনেক স্বস্তি দেয়।’
দীর্ঘ সময়ের জন্য নাহিদ রানার সেবা পেতে তাঁর যত্নের বিষয়টিও চলে আসছে। ফাস্ট বোলারদের কাছে চোট এক চিরচেনা শত্রু। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক মিরাজ তাই বললেন, ‘সে আমাদের সম্পদ, আশীর্বাদ। আমরা অবশ্যই ওকে অনেক যত্ন করব। এবং এটা আমাদেরই দায়িত্ব। সেটা দলের জন্যই অনেক ভালো। খেলানোর চেয়ে অনেক সময় ইনজুরি চলে আসতে পারে, আমরা ওটাও মাথায় রাখব।’

বিসিবি মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানাকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলার। মোস্তাফিজের চোটাঘাতের পরীক্ষা-নিরীক্ষা করতে বিসিবি সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ফের পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মোস্তাফিজের।
২ ঘণ্টা আগে
আগের ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ দল। দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ফিরেছিল। আর আজ শেষ ওয়ানডেতেও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি ও মোস্তাফিজুর রহমানের ‘ফাইফারে’র সুবাদে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে ৩ ওয়ানডের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। ম্যাচসেরার পুরস্কারও ওঠে তাঁর হাতে। কাল দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
উইকেট দরকার—নাহিদ রানাকে ডাকুন। প্রতিপক্ষের রানের গতি আটকাতে হবে—রানাকে ডাকুন। রানা যেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এক প্যাকেজ। আজও তৃতীয় ওয়ানডেতে যখন নিউজিল্যান্ডের জুটি ভাঙা যাচ্ছিল না, তিনি এসে দ্রুতই তা ভেঙে দিলেন। রানার পর আক্রমণে যোগ দিলেন মেহেদী হাসান মিরাজও।
৭ ঘণ্টা আগে