অ্যাশেজ সিরিজ ২০২৫-২৬ মৌসুমের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আগামী বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ায় শুরু হবে অ্যাশেজ। পার্থের স্কারবোরো বিচে জাঁকজমক আয়োজনে সূচি ঘোষণা করা হয়েছে। তবে সূচি ঘোষণা করে ৪২ বছরের একটি প্রথা ভেঙেছে সিএ।
১৯৮২-৮৩ মৌসুম থেকে ৪২ বছর ধরে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ শুরু হতো ব্রিসবেনে। এবার সেটা শুরু হচ্ছে পার্থ টেস্ট দিয়ে। পাশাপাশি দিবা-রাত্রির টেস্ট হতো অ্যাডিলেডে, এবার হচ্ছে ব্রিসবেনে। ২০১৫ সালে দিবা-রাত্রির টেস্ট ম্যাচটি আয়োজনের পর থেকে নিয়মিতই আয়োজন হয়ে আসছিল অ্যাডিলেডে।
দক্ষিণ অস্ট্রেলিয়া সরকার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে একটি চুক্তি হয়েছে। সে অনুযায়ী, বড়দিনের ঠিক আগে অ্যাডিলেডে পর্যটকদের সমাগম অনেক বেশি হয়। সেই পর্যটকদের গ্যালারিতে টানতে বড়দিনের ঠিক আগে অ্যাডিলেড টেস্ট রাখা হয়েছে দিনের আলোয়।
আগামী বছরের ২১ নভেম্বর পার্থে শুরু হবে পাঁচ ম্যাচের প্রথম টেস্ট। ৪ জানুয়ারি সিডনি টেস্ট দিয়ে শেষ হবে এই অভিজাত লড়াই। ২০২৫ সালের ২১-২৫ নভেম্বর পার্থের অপটাস স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। ৪-৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় দিবা-রাত্রি হবে দ্বিতীয় টেস্ট। ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেডে হবে তৃতীয় টেস্ট। ২৬-৩০ ডিসেম্বর বক্সিং-ডে চতুর্থ টেস্ট বরাবরের মতো হবে মেলবোর্নেই। ২০২৬ সালের ৪-৮ জানুয়ারি সিডনিতে হবে পঞ্চম ও শেষ টেস্ট।
২০২৩ সালে ইংল্যান্ডের মাঠে ২-২ ড্র হয়েছিল সর্বশেষ অ্যাশেজ সিরিজ। ছাই যুদ্ধের ট্রফি এখন অজিদের কাছে। এবার অস্ট্রেলিয়ার মাঠে বেন স্টোকসদের ট্রফি পুনরুদ্ধারের লড়াই।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে