
বুকের চোটে পড়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। তাঁর পরিবর্তে শনিবার শুরু হতে যাওয়া সিলেট টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ব্যাটার জাকির হাসান। ২৮ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিলেন।
বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান আজ জানিয়েছেন, মিরপুরে প্রথম টেস্টে ক্যাচ নেওয়ার সময় সাদমান বুকে আঘাত পান। তাঁর চেস্ট ট্রমাটিক কনটিউশন (বুকে আঘাতজনিত ক্ষত) ধরা পড়েছে এবং তিনি বর্তমানে ব্যথায় ভুগছেন। দুর্ভাগ্যবশত দ্বিতীয় টেস্টে তাঁকে পাওয়া যাবে না।
প্রথম টেস্টে নামের প্রতি অবশ্য সুবিচার করতে পারেননি সাদমান। প্রথম ইনিংসে ১৩ রানের পর দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ রান করেন তিনি।
সিলেট টেস্টে ডাক পাওয়া জাকির রানের মধ্যেই আছেন। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগে ঢাকা লেপার্ডসের হয়ে খেলছেন তিনি। ৪ ম্যাচে ২৩২ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকও বাঁহাতি এই ব্যাটার। এর আগে প্রথম শ্রেণির টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগে জাকির করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৬২৮ রান।

বল তো নয়, যেন আগুনের গোলা ছোড়েন নাহিদ রানা। ব্যাটারদের কাছে রীতিমতো যমে পরিণত হয়েছেন রানা। ইয়ান বিশপ, ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরামদের মতো ক্রিকেট বিশেষজ্ঞরাও রানার প্রশংসায় পঞ্চমুখ। আশিকুর রহমান মজুমদারের চোখে রানা বাংলাদেশের নতুন সেনসেশন।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের দামামা বেজে অনেক আগেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ যখন দরজায় কড়া নাড়ছে, ততই ব্যস্ততা বাড়ছে আয়োজকদের। শিরোপা নির্ধারণী ফাইনালে আকর্ষণীয় আয়োজন থাকছে বলে জানিয়েছে ফিফা। কলম্বিয়ান পপতারকা শাকিরা পারফর্ম করলেন ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালে।
৩ ঘণ্টা আগে
গতিশীল বোলিংয়ের সঙ্গে বাউন্সার, ইয়র্কারে ব্যাটারদের পরাস্ত করেন নাহিদ রানা। ব্যাটারদের কাছে তিনি এখন যম। পাকিস্তানের বিপক্ষে মিরপুরে প্রথম টেস্টে নিষ্প্রভ থাকলেও দ্বিতীয় ইনিংসে গুঁড়িয়ে দিয়েছেন প্রতিপক্ষকে। বাংলাদেশের গতিতারকা রানাকে এবার পুরস্কার দিল আইসিসি।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাত নিয়ে সমালোচনা হয় প্রায়ই। গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ মিসের খেসারত দিয়ে বেশির ভাগ ম্যাচ হেরে যায় বাংলাদেশ। সেই বাংলাদেশের ফিল্ডিংয়ে অনেক উন্নতি হয়েছে বলে মনে করেন অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচ আশিকুর রহমান মজুমদার।
৪ ঘণ্টা আগে