
সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের পর তাঁর নামে আইনি নোটিশ চলে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে। বিসিবিকে আজ আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। সাকিবকে সব ধরনের ক্রিকেট থেকে দ্রুত বহিষ্কারের কথা বলা হয়েছে নোটিশে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ আজ বিষয়টি নিয়ে একটি ব্যাখ্যা দিয়েছেন।
আজ বিকেলে মিরপুরে সাকিবের ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক বলেছেন, ‘এটা মাত্র প্রাথমিক তথ্য, এটার ওপর ভিত্তিতে এখনো অভিযোগপত্র তৈরি হয়নি, যদ্দূর জানি। এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেওয়া কঠিন। চুক্ত অনুযায়ী বিসিবির সঙ্গে সাকিব আল হাসানের সম্পর্ক খেলোয়াড় ও এমপ্লয়ারের। লিগ্যাল নোটিশ দেখে চিন্তা করতে পারব।’
ফারুক মনে করেন, এ অবস্থায় সাকিবের পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট খেলতে বাধা নেই, ‘এ অবস্থায় (তার) খেলতে বাধা নেই। প্রথম টেস্ট ম্যাচ চার দিন শেষ হয়েছে। দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। তার আগে আমরা চিন্তা করব। বোর্ড সদস্যদের সঙ্গে আলাপ করব।’ বিসিবি সভাপতি বিষয়টি নিয়ে এখন বিস্তারিত কিছুই বলতে চাননি, ‘বিষয়টা এটা একেবারেই আইনি বিষয়। আরেকটু সময় গেলে এটা নিয়ে আলাপ করব। এখনই মন্তব্য করা যাবে না।’
গত কিছুদিনে যেভাবে বাংলাদেশ ক্রিকেটের অনিয়ম-দুর্নীতি, সমস্যা সামনে আসছে; ক্রিকেটারদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে যেভাবে নেতিবাচক ঘটনা ঘটছে, তাতে দেশের ক্রিকেটের ভাবমূর্তিতে কালো দাগ লেগেছে কি না, এ প্রশ্নে ফারুকের যুক্তি, ‘সবকিছু নতুন করে সংস্কার হচ্ছে। (দেশের ক্রিকেটের) ব্র্যান্ড ভ্যালু কমবে না। সাময়িকভাবে সব স্থবির আছে। সবাই কাজ শুরু করলে সব আবার ঠিক হয়ে যাবে।’
আরও খবর পড়ুন:

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে