
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার বড় লিডের পর ম্যাচে টিকে থাকার জন্য দারুণ একটা শুরুর দরকার ছিল ইংল্যান্ডের। তেমন কিছু করতে পারেনি সফরকারী দল। উল্টো শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে তারা। তাতেই ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষেই চালকের আসনে বসেছে স্বাগতিকেরা।

টেস্টে উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি তো দূরে থাক। তাসের ঘরের মতো যেভাবে বাংলাদেশের ইনিংস ভেঙে পড়ে, তাতে দ্রুত অলআউটের শঙ্কা কাজ করে দলের মধ্যে। ইনিংসের সুর বেঁধে দেওয়ার যে দায়িত্ব ওপেনারদের, সেটা বেশির ভাগ সময় পারেন না।

লাঞ্চ আগে না চা পানের বিরতি আগে—টেস্টে কোনটা আগে হবে, সেটা নিয়ে আলোচনা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে দ্রুতই এই নিয়ম কার্যকর হচ্ছে। ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্টে আগে হবে চা পানের বিরতি। এরপর হবে লাঞ্চ বিরতি।

সিলেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের প্রথম টেস্টটা যেন ‘অভিষেকে’র টেস্ট। এক বাংলাদেশি ও দুই আইরিশ ক্রিকেটার আজই প্রথমবারের মতো টেস্টে খেলতে নেমেছেন। তাঁদের সঙ্গে অস্ট্রেলিয়ার এক আম্পায়ারেরও অভিষেক হয়ে গেছে।