
রোমাঞ্চকর লড়াই শেষে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সিরিজ জয়ের আনন্দে ক্রিকেটার এবং ভক্তরা যখন একাকার, তখন সেই আনন্দের মাত্রা দ্বিগুণ করে দিল আইসিসি। ওয়ানডে র্যাঙ্কিংয়ে একধাপ উন্নতি করেছে বাংলাদেশ; ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নয়ে উঠে এসেছে তারা।
র্যাঙ্কিংয়ের দশে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে নামে বাংলাদেশ। সিরিজ জিতলে একধাপ উন্নতি হবে, সেটা জানাই ছিল। নিজেদের মাঠে শাহিন শাহ আফ্রিদির দলকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়ে নয়ে উঠে আসার সমীকরণ মিলিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। পাকিস্তান সিরিজ শেষে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৯। সবশেষ সিরিজ জিতে ৩ রেটিং পয়েন্ট পেয়েছে দলটি।
বাংলাদেশ নয়ে উঠে আসায় দশে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের রেটিং পয়েন্ট ৭৭। পাকিস্তানের আগে গত অক্টোবরে নিজেদের মাঠে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। এরপরও র্যাঙ্কিংয়ের দশেই ছিল তারা। পাকিস্তান সিরিজের আগে রেটিং পয়েন্টে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ছিল মাত্র ১। এবার ২ পয়েন্ট এগিয়ে গেল দলটি।
বাংলাদেশের কাছে সিরিজ হারলেও আগের মতো চারেই অবস্থান করছে পাকিস্তান। তবে ১০৫ থেকে কমে তাদের রেটিং পয়েন্ট এখন ১০২। প্রথম ম্যাচে ৮ উইকেটে হারের পর ১২৮ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় সফরকারী দল। কিন্তু শেষ ম্যাচে আর পেরে উঠেনি তারা।
র্যাঙ্কিংয়ে উন্নতি করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার দৌড়ে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। দুই আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে ছাড়াও র্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপ খেলবে। আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাঙ্কিংয়ের ওপর ভিত্তি করে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়া দলগুলো চূড়ান্ত হবে।

সতীর্থদের সঙ্গে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের অংশীদার হলেও সৌম্য সরকারের সময় কেটেছে বেঞ্চে বসে, কখনো বা পানি টেনে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা প্রকাশ করেছেন এই ব্যাটার। সিরিজ শেষে সৌম্যকে না খেলানোর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ দলপতি মেহেদী হাসান মিরাজ।
৩২ মিনিট আগে
ক্যারিয়ারের ৩১ তম ওয়ানডেতে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন তানজিদ হাসান তামিম। এই সংস্করণে তাঁর কাছে অন্তত ২০টি সেঞ্চুরি আশা করছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। তবে তামিমের লক্ষ্য এর চেয়েও বেশি কিছু।
২ ঘণ্টা আগে
২৬ মার্চ শুরু পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মোস্তাফিজ-শাহিন কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন লাহোর কালান্দার্সের হয়ে। তখন মোস্তাফিজ হয়ে উঠতে পারেন শাহিনের তুরুপের তাস। নিজের শটে ফিজের পড়ে যাওয়ায় শাহিনের খানিকটা চিন্তিত হওয়াটা তাই অস্বাভাবিক কিছু নয়।
১৩ ঘণ্টা আগে
পবিত্র ঈদুল ফিতর যখন সমাগত, সেই সময়ে দেশবাসীকে দারুণ এক রোমাঞ্চকর জয় উপহার দিলেন মেহেদী হাসান মিরাজ-তাসকিন আহমেদরা। যে ম্যাচ হয়েছে, তা যেন ব্লকবাস্টার থ্রিলার মুভিকেও হার মানাবে। উত্তেজনায় ঠাসা ম্যাচ জিতে পাকিস্তানের বিপক্ষে ১১ বছর পর সিরিজ তো বাংলাদেশ জিতলই। একই সঙ্গে দেশবাসীও পেয়ে গেল ঈদের আগে ঈদ
১৪ ঘণ্টা আগে