
বাংলাদেশ নাকি পাকিস্তান—কোন দলের পেস আক্রমণ সবেচেয়ে ভালো? দুই দলের টেস্ট সিরিজকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই হচ্ছে এই আলোচনা। এবার এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। উত্তরে নাহিদ রানা, তাসকিন আহমেদদের কিছুটা এগিয়ে রাখলেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে চার পেসারকে রেখেছে বাংলাদেশ। রানা, তাসকিনের পাশাপাশি বাকি দুজন হলেন ইবাদত হোসেন এবং শরীফুল ইসলাম। অন্যদিকে পাকিস্তানের পেস আক্রমণে আছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলী, খুররাম শাহজাদ ও আমাদ বাট। নিজেদের এগিয়ে রাখলেও সফরকারী পেসারদের মোটেও খাটো করে দেখছেন না শান্ত।
শান্ত বলেন, ‘পেস বোলিং বিভাগ দুই দলেরই ভালো। আমাকে জিজ্ঞেস করলে, আমাদের পেস আক্রমণ হয়তো সামান্য এগিয়ে আছে। গত কয়েক বছর ওরা যেভাবে বল করছে। তবে আমরা সব সময় পাকিস্তান নিয়ে কথা বললে ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। কোনো সন্দেহ নেই তারা খুবই ভালো দল এবং খুব ভালো পেস বোলিং আক্রমণ আছে। তবে গত কয়েক বছর আমাদের পেসাররা যেভাবে বল করছে, কৃতিত্ব দিতেই হবে।’
টেস্ট দলে ফেরানো হয়েছে তাসকিন আহমেদকে। ঢাকা এক্সপ্রেসকে প্রসঙ্গে শান্ত বলেন, ‘সব থেকে ভালো দিক হলো, তাসকিন সব সময় টেস্ট ক্রিকেট খেলতে চায়। দুর্ভাগ্যবশত ফিটনেস, চোটের ইস্যু বা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট—এসব দিক খেয়াল রাখতে গিয়ে আমরা সব সময় ওকে রাখতে পারি না। সে সব সময় খেলতে চায়। এই টেস্টের আগে ট্রেনার-ফিজিওর সাথে লম্বা আলোচনা হয়েছে। সে খেলার জন্য ফিট। এ কারণেই তাকে নেওয়া হয়েছে।’

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৫ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৬ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৭ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৮ ঘণ্টা আগে