
চূড়ান্ত হয়ে গেল পাকিস্তান-অস্ট্রেলিয়া সিরিজের সূচি। পাকিস্তান পর্ব শেষ করে অস্ট্রেলিয়া দল আসবে বাংলাদেশে। পাকিস্তানের বিপক্ষেও অজিরা খেলবে সীমিত ওভারের ক্রিকেট।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে। ৩০ মে রাওয়ালপিন্ডিতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২ ও ৪ জুন শেষ দুই ওয়ানডে হবে লাহোরে। পাকিস্তান পর্ব শেষ করার এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আসতে হবে অস্ট্রেলিয়া দলকে। মিরপুর শেরেবাংলায় ৯, ১১ ও ১৪ জুন হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের তিন ওয়ানডে। সাদা বলের আরেক সংস্করণ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ দুই দল খেলবে ১৭, ১৯ ও ২১ জুন।
এদিকে আইপিএলের কারণে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্কসহ অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা পাকিস্তান সফরে নাও যেতে পারেন। কারণ, ২৬ মে ধর্মশালায় শুরু হবে আইপিএলের প্লে-অফ পর্ব। ফাইনাল হবে ৩১ মে। আর অস্ট্রেলিয়া দল ২৩ মে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে বলে জানা গেছে। কামিন্স সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। আর হ্যাজলউড, স্টার্ক রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন।
ট্রাভিস হেড, কুপার কনোলি ও হ্যাভিয়ের বার্টলেটদেরও পাকিস্তান সিরিজ না খেলার সম্ভাবনা বেশি। কারণ, হেডের দল সানরাইজার্স হায়দরাবাদ পয়েন্ট তালিকার শীর্ষে। দলটির পয়েন্ট ১৪। আর কনোলি-বার্টলেটের পাঞ্জাব কিংস ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে। তিন, চার ও পাঁচে থাকা বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস, গুজরাট টাইটান্স প্রত্যেকের পয়েন্ট ১২। স্টার্কের দিল্লি ৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে।
এ বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে সবশেষ পাকিস্তান সফর করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সেবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে পাকিস্তান। আর ২০২২ সালের পর এটাই পাকিস্তানে অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে সিরিজ। সেবার পাকিস্তান ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল।

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে এবার ফিফার কাছে সম্মানজনক পরিবেশ নিশ্চিতের দাবি জানাবেন দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। দাবি না রাখলে বিশ্বকাপ বয়কটের পথে হাঁটবে ইরান—এমনটাই জানিয়েছে রয়টার্স।
৮ মিনিট আগে
আগামী কয়েক দিনের মধ্যেই বাফুফে আনুষ্ঠানিকভাবে তাদের কাঙ্ক্ষিত কোচের নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।
১৪ মিনিট আগে
বাংলাদেশ সিরিজটা পাকিস্তানের কাছে প্রতিশোধের সিরিজ বললেও ভুল হবে না। কারণ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় এক রকম নিয়মে পরিণত করে ফেলেছে বাংলাদেশ। যেখানে ২০২৪ সালে দুই দলের সবশেষ টেস্ট সিরিজে পাকিস্তানকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। এবার টেস্ট সিরিজ শুরুর আগে বারবার ঘুরেফিরে আসছে সেই আলোচনা।
২২ মিনিট আগে
বাংলাদেশ নাকি পাকিস্তান—কোন দলের পেস আক্রমণ সবেচেয়ে ভালো? দুই দলের টেস্ট সিরিজকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই হচ্ছে এই আলোচনা। এবার এই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়েছিল স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। উত্তরে নাহিদ রানা, তাসকিন আহমেদদের কিছুটা এগিয়ে রাখলেন তিনি।
২ ঘণ্টা আগে