
বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত নাম নাহিদ রানা। দারুণ বোলিং করে সাড়া ফেলে দিয়েছেন এই পেসার। কিংবদন্তি ক্রিকেটাররাও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন। এমন একজন পেসার দলে থাকার কী সুবিধা, পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে সেটাই বোঝাতে চাইলেন নাজমুল হোসেন শান্ত।
রানাকে নিয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘রানাকে একদম আমি ছোট থেকে চিনি। মানে একদমই ছোট থেকে। হয়তো কেউ তখন জানত না। আমি জানি সে কী চিন্তা করে বা কীভাবে নিজেকে প্রস্তুত করে এবং কী চায়। এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট। রানাকে ব্যবহার করার ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই। শেষ যে কয়টা টেস্ট ম্যাচে সে ছিল, সবগুলোতে আমি ভালোভাবে ব্যবহার করেছি। সে টেস্ট ক্রিকেটে এখনো নতুন। কিন্তু ওর ভেতর উদ্দীপনা অনকে। অধিনায়কের কাছে যখন এমন একটা এক্সপ্রেস বোলার থাকে, এটা অবশ্যই একটা বাড়তি সুবিধা। আশা করব যে এই সিরিজে সে নিজের ওই সেরাটা দেবে। আমি আশাবাদী, সে যে ফর্মে আছে এখন, সেটা ধরে রাখবে।’
পাকিস্তান সিরিজের আগে নিজেদের প্রস্তুতি নিয়ে শান্ত বলেন, ‘সব সময় ওরকম প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না। কারণ সাদা বলে বেশ কিছু খেলোয়াড় ছিল। কিন্তু লাল যারা খেলে, তারা লম্বা সময় ধরে প্রস্তুতির মাঝেই আছে। ওই দিক দিয়ে আমি খুশি। আমি যতটুকু সোহেল স্যার, যিনি প্র্যাকটিস করিয়েছেন, তাঁর কাছ থেকে খবর নিয়েছি—সবাই খুব ভালো অবস্থানেআছে। ব্যক্তিগতভাবে খুব ভালোভাবে অনুশীলন করেছে। ওই দিক থেকে বলব যে ভালো প্রস্তুতি হয়েছে। এখন বাকিটা মাঠে করে দেখানোর বিষয়।’
প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম। স্বভাবজাত আগ্রাসী ব্যাটিং করে থাকেন এই ওপেনার। শান্তর চাওয়া, টেস্টেও নিজের চেনা ব্যাটিং করে যাক তামিম, ‘তামিমের কাছ থেকে আলাদা কিছু চাই না। ও যেভাবে ওয়ানডে, টি-টোয়েন্টি ক্রিকেট খেলে, ব্যক্তিগতভাবে আমি চাই সে ওভাবেই ক্রিকেট খেলুক। আর ও ওভাবেই ক্রিকেট খেললে টিম এমনিতেই ভালো অবস্থানে থাকবে যেদিন ও লম্বা ইনিংস খেলবে। আমি যেটা বললাম যে রান করাটাগুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম ইনিংসে। সেটা আমরা যদি ১০ ওভারে ৫০ করে ফেলি, কোনো সমস্যা নাই। যদি আমরা ১০ ওভারে ২০ রান করি, তাতেও আমার কোনো সমস্যা নাই। যার যে ভূমিকা আছে, যে যেভাবে খেলতে পছন্দ করে, সে যেন সেভাবেই খেলে। কিন্তু তামিমের মতো ব্যাটার দলে একটা বাড়তি প্রভাব।’

এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করার সুযোগ এখন বাংলাদেশের। আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য দলের। এই প্রতিযোগিতায় জয় পেলে পরের টুর্নামেন্টগুলোতে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারবেন ক্রিকেটাররা, মনে করেন মোসাদ্দেক হোসেন।
১৪ মিনিট আগে
দ্বিতীয়বারের মতো ঢাকায় বসছে আন্তর্জাতিক নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আইএইচএফ নেশনস ট্রফি। ১৮ থেকে ২২ অক্টোবর পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে হবে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালদ্বীপের অংশগ্রহণে পাঁচ দিনের এই প্রতিযোগিতা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে আয়োজিত টুর্নামেন্ট উপলক্ষে আজ বা
২ ঘণ্টা আগে
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জার্সিতে খেলবেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে ভূমিকা রাখা এই তরুণকে এবার দেখা যাবে জাতীয় দলের হয়ে। টুর্নামেন্টে তাঁর খেলা নিয়ে শুরুতে শঙ্কা থাকলেও আজ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডার
৪ ঘণ্টা আগে
আর্জেন্টিনার হয়ে ক্যারিয়ারের ইতি লিওনেল মেসি টেনেছেন আট দিন আগে। এবার তাঁকে ছাড়াই আগামী মাসে নতুন মিশনে নামবে আলবিসেলেস্তেরা। জানা গেল লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ।
৪ ঘণ্টা আগে