না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির এক সময়কার সতীর্থ অমনপ্রীত সিং গিল। বুধবার চণ্ডীগড়ে ৩৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে তাঁর মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। অমনপ্রীতের মৃত্যুতে শোক নেমে এসেছে ভারতীয় ক্রিকেট অঙ্গনে।
অনূর্ধ্ব-১৯ দলে কোহলির সতীর্থ ছিলেন অমনপ্রীত। পাঞ্জাবের হয়ে খেলেছেন ছয়টি প্রথম-শ্রেণির ম্যাচ; যেখানে তাঁর শিকার ১১ উইকেট। এ ছাড়া আইপিএলের প্রথম মৌসুমে কিংস ইলেভেন পাঞ্জাব দলে ছিলেন অমনপ্রীত। পরে পাঞ্জাব ক্রিকেটের সিনিয়র নির্বাচক হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০০৭ সালে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে পাঁচটি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন অমনপ্রীত। টেস্টে শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক থিসারা পেরেরার উইকেট নেন। তবে বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলে জায়গা হয়নি অমনপ্রীতের।
অমনপ্রীতের মৃত্যুতে শোক জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন লেখেছে, ‘পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে, পাঞ্জাবের সাবেক ক্রিকেটার ও পাঞ্জাব সিনিয়র সিলেকশন কমিটির সদস্য অমনপ্রীত সিং গিল আর নেই। ভারত অনূর্ধ্ব-১৯ দল, কিংস ইলেভেন পাঞ্জাব এবং পাঞ্জাব দলের হয়ে খেলেছেন তিনি। নিষ্ঠা ও আবেগের সঙ্গে দীর্ঘদিন পাঞ্জাব ক্রিকেটে অবদান রেখেছেন অমনপ্রীত। শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। ওয়াহেগুরু যেন বিদেহী আত্মাকে চিরশান্তি দান করেন এবং এই কঠিন সময়ে পরিবারকে শক্তি জোগান। আজ বিকেল ৪টায় চণ্ডীগড়ের মানিমাজরা ক্রিমেশন গ্রাউন্ড-এ তার শেষকৃত্য সম্পন্ন হবে।’
শোক জানাতে গিয়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস লেখেছে, ‘অমনপ্রীত সিং শেরগিলের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি পাঞ্জাব ও পাঞ্জাব কিংস পরিবারের একজন গর্বিত সদস্য ছিলেন।’
ভারতের সাবেক তারকা অলরাউন্ডার যুবরাজ সিং লিখেছেন, ‘অমনপ্রীতের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। ক্যারিয়ারের শুরুতে আমরা একসঙ্গে ড্রেসিংরুম ভাগ করেছি। সে ছিল শান্ত ও পরিশ্রমী একজন ক্রিকেটার। তার পরিবার ও প্রিয়জনদের প্রতি সমবেদনা।’

সংযুক্ত আরব আমিরাতের তপ্ত মরুতে এ সপ্তাহের শেষেই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। সৈয়দ খালেদ আহমেদ সেখানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবহাওয়া ছাপিয়ে বরং মাঠের ক্রিকেট নিয়েই ভাবছেন তিনি।
১ ঘণ্টা আগে
মুশফিকুর রহিম-মুমিনুল হকদের ব্যস্ততা এখন আফগানিস্তান সিরিজ নিয়ে। ৯ অক্টোবর আবুধাবিতে শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তাঁদের জন্য জাতীয় লিগের সূচি বদলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগে
বিশাল বহর নিয়ে গেলেও এশিয়ান গেমসে এবার মাত্র একটি পদকই পেয়েছে বাংলাদেশ। ব্যর্থতার কারণ খুঁজতে মূল্যায়ন কমিটি করার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
২ ঘণ্টা আগে
চার দশকের অপেক্ষা ঘুচিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের ব্যক্তিগত ইভেন্টে পদক এনে দেওয়া জিন্নাত আক্তারকে সংবর্ধনা দিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। উশুর ৫২ কেজি ওজনশ্রেণিতে ব্রোঞ্জজয়ী এই ক্রীড়াবিদকে এক লাখ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে