
সাফ নারী চ্যাম্পিয়নশিপে হ্যাটট্রিক শিরোপার প্রস্তুতি নিতে আজ থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ দল। তবে ভিসা জটিলতায় আটকে পড়েছেন দলের দুই গোলরক্ষক রুপনা চাকমা ও মিলি আক্তার। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছে এক সূত্র।
প্রধান কোচ পিটার বাটলার বাদে কোচিং স্টাফের সদস্যরাও ঢাকায় আছেন একই কারণে। কবে যেতে পারবেন সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নেই।
প্রস্তুতির জন্য ২০ মে পর্যন্ত থাইল্যান্ডে ঘাম ঝরাবেন আফঈদা-ঋতুপর্ণারা। সেখান থেকে ২১ মে তাদের সরাসরি ভারতের গোয়ায় পৌঁছানোর কথা। কিন্তু দুই গোলরক্ষক ও কোচিং স্টাফদের ছাড়া এই নিবিড় অনুশীলন কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
২৫ মে গোয়ায় শুরু হবে সাফর। গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে স্বাগতিক ভারত ও মালদ্বীপ চ্যালেঞ্জ। সাফের গত দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। দুটি আসরই হয়েছে নেপালে। এর আগে ভারতে একবারই সাফ হয়েছে। ২০১৬ সালের সেই আসরে বাংলাদেশ ফাইনাল খেললেও চ্যাম্পিয়ন হতে পারেনি।

বাংলাদেশে ভারতীয় দলের জন্য নিরাপত্তা হুমকি নেই বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। ভারতের প্রথম সারির সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান সাবেক এই ক্রিকেটার।
১৪ মিনিট আগে
স্কোরকার্ড দেখে হয়তো অনেকেই বলবেন পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আয়েশি ম্যাচ জিতেছে। তবে ১০৪ রানের জয় তো ম্যাচের পুরোটা বলছে না। তৃতীয় ও চতুর্থ দিনে বৃষ্টির বাগড়ায় কম খেলা হওয়ায় বাংলাদেশের জয় নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছিল। ড্র-ই ম্যাচের সম্ভাব্য পরিণতি মনে হচ্ছিল। কিন্তু শেষ বিকেলে দুর্দান্ত বোলিংয়ে ম্য
১৯ মিনিট আগে
১৯ মে ফাইনালে বসুন্ধরা কিংস অ্যারেনায় ফাইনালে বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে মোহামেডান। প্রথম কোয়ালিফায়ারে ব্রাদার্সকে ৪–০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে ওঠে কিংস। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নও তারা।
১ ঘণ্টা আগে
রাওয়ালপিন্ডিতে ২০২৪ সালে আগুনে বোলিংয়ে নজর কেড়েছিলেন নাহিদ রানা। এবার রানা মিরপুরে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে তেমন একটা সফল হতে পারেননি। পাকিস্তানের ব্যাটাররা তাঁকে বেশ হোমওয়ার্ক করেই এসেছিলেন। কিন্তু রানা জ্বলে উঠলেন মোক্ষম সময়ে। শাহিন শাহ আফ্রিদিকে ফিরিয়েই পাকিস্তানের ইনিংসের
১ ঘণ্টা আগে