
ভারত কেন জিতবে—এই প্রশ্নে কেউ কেউ পাল্টা প্রশ্নও করতে পারেন, কেন জিতবে না ভারত? এই টুর্নামেন্টের একমাত্র অজেয় দল তারা। শুরু থেকে দুর্দান্ত ফর্ম দেখিয়ে একের পর এক ম্যাচ জিতে চলেছে সূর্যকুমার যাদবদের ভারত। দলটির কী ব্যাটিং গভীরতা! ব্যাটিং অর্ডারের ৮ নম্বর ক্রিকেটারও দুর্দান্ত ব্যাট করতে পারেন। পজিশনটি এখন অলরাউন্ডার অক্ষর প্যাটেলের দখলে, যিনি ব্যাট হাতে মাচের গতিপ্রকৃতি বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। অভিষেক শর্মা ও শুবমান গিলের ভয়ংকর ওপেনিং জুটি, দুর্দান্ত টপ অর্ডার। মিডল অর্ডারও অসাধারণ। আছেন হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেলের মতো ম্যাচ জেতানো অলরাউন্ডারও।
ভারতের ব্যাটিং শক্তির গভীরতার কথা বলে পরিসংখ্যানও। চলতি এশিয়া কাপে ফাইনালের আগপর্যন্ত সর্বোচ্চ রান করেছেন অভিষেক শর্মা। ৬ ম্যাচে ৩০৯। গড় পঞ্চাশের বেশি, ৫১.৫০। তা ছাড়া চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচটি দলীয় স্কোরের তিনটিই করেছে ভারত।
লড়াইয়ের পুঁজি পেলে ভারতকে জিতিয়ে দেওয়ার সামর্থ্য রয়েছে জসপ্রীত বুমরাদের। বুমরার একেকটি ইয়র্কার যেন ব্যাটারদের জন্য একেকটি মৃত্যুবাণ। পাকিস্তানের নড়বড়ে ব্যাটিংয়ের জন্য যম হিসেবে আবির্ভূত হতে পারেন ভারতীয় এই পেসার। তবে শুধু বুমরা নন, কুলদীপ যাদব কিংবা অক্ষর প্যাটেলের স্পিনও প্রতিপক্ষের যেকোনো ব্যাটারকে বিপাকে ফেলতে পারে। বিশ্বমানের ক্রিকেটারদের সমারোহ ভারতীয় দলে, পারফরম্যান্সও ধারাবাহিক। এমনিতে কি তারা এই সংস্করণের এক নম্বর দল!
তারপরও ফাইনালের আগে পা মাটিতেই রাখছে ভারত। পরশু সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির পেস বোলিং কোচ মরনে মরকেল। ‘এটা করব, ওটা করব’ হম্বিতম্বি না করে বলছেন, সব সময় শেখার ও উন্নতি করার চেষ্টা থাকে দলের। সেই শেখা আর উন্নতির উৎকর্ষ নিয়ে ফাইনালে নামবে ভারত।

এই ফাইনালের আকর্ষণীয় দিক হলো, ফর্মে থাকা অভিষেকের সঙ্গে বোলার শাহিন শাহ আফ্রিদির লড়াই। মরনে মরকেলের ভাষায়, ‘শাহিন অবশ্যই আক্রমণাত্মক পেসার, সে সব সময় আপনাকে আউট করতে চাইবে। আর অভিষেকও পিছু হটার লোক নয়, ও আক্রমণ করেই যাবে। দুজনের লড়াই দেখা দারুণ একটা ব্যাপার।’
আরও খবর পড়ুন:

সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। ৩-০ গোলের হারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মাঠ ছেড়েছে পিটার বাটলারের দল। সে ম্যাচের ভুল থেকে শিক্ষা নিয়ে ফাইনালের মঞ্চে নামতে চায় বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচেও দলটির প্রতিপক্ষ সেই ভারত।
৮ মিনিট আগে
দরজায় কড়া নাড়ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। আর্জেন্টিনা এরই মধ্যে দল ঘোষণা করেছে। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়নের চাপটা যে কেমন হতে পারে, তা বলে আর্জেন্টিনার ওপর প্রত্যাশার চাপ অনেক বেশি। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপের জন্য তাই সবদিক ঠিকঠাক রেখে এগোচ্ছে আলবিসেলেস্তেরা।
১৬ মিনিট আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন হোম সিরিজে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে দেখা যাবে না শন টেইটকে। অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা নতুন দায়িত্বের খোঁজে থাকায় সাময়িকভাবে পেস বোলিং কোচের দায়িত্বে দেখা যাবে তালহা জুবায়েরকে। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি সূত্র।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদল গত পরশু ঢাকা সফর করেছে। এই সফরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে যেসব তথ্য নেওয়া হয়েছে, সেটার ভিত্তিতে রিপোর্ট দেবে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৫ ঘণ্টা আগে