
২০২৬ বিশ্বকাপ খেলতে চান লিওনেল মেসি। পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। বিশ্ব ফুটবলের ২৩তম আসরে আর্জেন্টিনা দলের জার্সিতে এই ফরোয়ার্ড মাঠ মাতাবেন কি না, সেটা সময়ই বলে দেবে। আপাতত মেসি জানালেন, বিশ্বকাপ খেলতে না পারলেও মাঠে বসে দলের খেলা দেখতে চান তিনি।
ইচ্ছা থাকলেও আরও একটি বিশ্বকাপ মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার বিষয়টি যে হাতে নেই, সেটা ভালোভাবেই জানেন মেসি। কিছুদিন আগে আটবারের ব্যালন ডি’অর জয়ী জানিয়েছিলেন, শরীর সুস্থ থাকলে ও ফর্ম থাকলে কেবল ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবেন তিনি।
ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আশা করি, আমি বিশ্বকাপ খেলতে পারব। আগেই বলেছি যে, আমি আরও একটি বিশ্বকাপ খেলতে চাই। বিশ্বকাপ খেলতে না পারা আমার জন্য সবচেয়ে খারাপ হবে। তেমনটা হলে আমি মাঠে বসে দলের খেলা উপভোগ করব।’
লিওনেল স্কালোনির হাত ধরে গত সাড়ে চার বছরে একটি বিশ্বকাপের পাশাপাশি দুটি কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দলের এমন সাফল্যে কোচের ভূমিকার কথা অকপটে স্বীকার করলেন মেসি, ‘বিশ্বকাপ সবার জন্য, যেকোনো দেশের জন্য বিশেষ; বিশেষ করে আমাদের জন্য। কারণ, আমরা সম্পূর্ণ ভিন্নভাবে এটা উপভোগ করি। সত্যি কথা হলো, আমাদের অসাধারণ সব খেলোয়াড় আছে। বছরের পর বছর ধরে এটা দেখা যাচ্ছে। বিশেষ করে, লিওনেল স্কালোনি দায়িত্ব নেওয়ার পর থেকে আকাঙ্ক্ষা ও উত্তেজনা অনেকটাই বেড়ে গেছে।’
নিজেদের দল নিয়ে আত্মবিশ্বাসী মেসি, ‘প্রত্যেকেরই দারুণ মানসিকতা আছে। আমাদের এই দলে অনেক বিজয়ী আছে। যাদের শক্তিশালী মানসিকতা আছে, যারা আরও জিততে চায়। জয়ের ইচ্ছাটা প্রশিক্ষণে ও ম্যাচে দেখা যায়। আমাদের দলটি অসাধারণ। আমরা ভালোভাবে একত্রে কাজ করি। সবাই কঠোর পরিশ্রম করে। নিজ নিজ জায়গা থেকে সেরাটা ঢেলে দেয়। এটাই এই দলের একটি বিশাল শক্তি।’

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পরও ভারত ছাড়তে পারেনি জিম্বাবুয়ে। এবার একই অবস্থা হলো ওয়েস্ট ইন্ডিজের। আন্তর্জাতিক আকাশপথে নিষেধাজ্ঞা ও নিরাপত্তাজনিত কারণে ভারতে আটকা পড়েছে শাই হোপের দল। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) বিষয়টি নিশ্চিত করেছে।
৬ মিনিট আগে
যেকোনো সংবাদ সম্মেলন কিংবা সাক্ষাৎকারে পিটার বাটলার ‘বাস্তবতা’ শব্দটা বলবেনই। বাস্তবতা আসলে কী? ১৬ বছর আগে আন্তর্জাতিক ফুটবলে প্রবেশ করা একটি দল আজ খেলবে এশিয়ার সর্বোচ্চ মঞ্চে। যে দলের অনেককে সমাজের বাঁকা দৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে এই পর্যায়ে আসতে হয়েছে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তবতা!
৪০ মিনিট আগে
নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপ ফুটবলে অংশ নিয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আজ আফঈদা খন্দকার, ঋতুপর্ণা চাকমাদের প্রতিপক্ষ শক্তিশালী চীন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এ ছাড়া আজ টিভিতে আছে আরও বেশ কিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।
১ ঘণ্টা আগে
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগেই বড় ধাক্কা খেয়েছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-০ গোলে হেরে ফাইনালে ওঠার পথটা ভীষণ কঠিন করে ফেলেছে কাতালানরা। এরপরও ফাইনালের আশা ছাড়ছেন না দলটির প্রধান কোচ হান্সি ফ্লিক। অসম্ভবকে সম্ভব করে শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখতে চান তিনি।
১৩ ঘণ্টা আগে