
শিরোপা ধরে রাখার লক্ষ্যে এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেমেছে বাংলাদেশ। আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে যুব এশিয়া কাপে দলটির শুরুটাও হয়েছে দুর্দান্ত। টানা দুই ম্যাচ জিতে ২০২৪ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমি নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
দুবাইয়ে পরশু আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই ধারাবাহিকতা বাংলাদেশ ধরে রেখেছে আজও। নেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমির টিকিট কাটলেন তামিমরা।
১৪২ রানের লক্ষ্যে নেমে দলীয় ১ রানেই ভেঙে যায় বাংলাদেশেরে উদ্বোধনী জুটি। ইনিংসের ষষ্ঠ বলে কালাম সিদ্দিকিকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেমন্ত ধামি। এবারও তাই অধিনায়ক তামিমকে নামতে হলো আগেভাগে। জাওয়াদ আবরারের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৯১ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। ২০তম ওভারের প্রথম বলে জাওয়াদকে ফিরিয়ে জুটি ভাঙেন যুবরাজ খাতরি। ৬৫ বলে ৫ চার ও ৪ ছক্কায় ৫৯ রান করেন জাওয়াদ।
৯১ রানের জুটি ভাঙার ঠিক পরের বলেই খাতরি বোল্ড করেছেন মোহাম্মদ শিহাব জেমসকে। জাওয়াদ, শিহাব দুই ব্যাটার পরপর ফিরলে বাংলাদেশের স্কোর হয়ে যায় ১৯.২ ওভারে ৩ উইকেটে ৯১ রান। এমন পরিস্থিতিতে চতুর্থ উইকেটে মোহাম্মদ ফরিদ হাসান ফয়সালের সঙ্গে ৪৩ রানের জুটি গড়তে অবদান রাখেন তামিম। বাংলাদেশ যখন জয়ের কাছাকাছি এসে পৌঁছায়, তখন জোড়ায় জোড়ায় উইকেট হারায় দলটি। ২৮তম ওভারের পঞ্চম ও শেষ বলে ফয়সাল, রিজান হোসেন—এই দুই ব্যাটারকে ফিরিয়েছেন খাতরি।
বাকি ৮ রান করতে বাংলাদেশের লেগেছে মাত্র ৪ বল। ১২৮ বল হাতে রেখে ৫ উইকেটে জিতল তামিমের দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ৭১ বলে ৫২ রান করে অপরাজিত থাকেন। ২ চার ও ৩ ছক্কা মেরেছেন।
টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালের স্কোর হয়ে যায় ৩৪.৪ ওভারে ৭ উইকেটে ৯৩ রান। বিপদে পড়া নেপাল দিশা খুঁজে পায় অষ্টম উইকেটে উত্তম মাগার ও অভিষেক তিওয়ারির ৩৬ রানের জুটিতে। এই জুটি ছাড়া বলার মতো আর কিছু ছিল না দলটির ইনিংসে। ৪৫.৪ ওভারে নেপাল গুটিয়ে যায় ১৪১ রানে। ইনিংস সর্বোচ্চ ৪৩ রান করেন আকাশ ত্রিপাঠি। ৭৭ বলে ৪৩ রান করেন আকাশ। ইনিংসে ৫ চার মারেন নেপালের এই ওপেনার। বাংলাদেশের রিজান হোসেন, ইকবাল হোসেন ইমন, আল ফাহাদ নিয়েছেন ২টি করে উইকেট। যেখানে রিজান ৬ ওভারে খরচ করেন ৮ রান। এক ওভার মেডেনও দিয়েছেন।
‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গে এবারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালের টিকিট কেটেছে শ্রীলঙ্কা। শারজায় আফগানিস্তানকে ১৩১ রানে হারিয়েছে লঙ্কানরা। বাংলাদেশ, শ্রীলঙ্কা দুটি দলের পয়েন্ট ৪ হলেও নেট রানরেটের কারণে এগিয়ে লঙ্কানরা। শ্রীলঙ্কা ও বাংলাদেশের নেট রানরেট +১.৮৬০ ও +১.৪৬৩। দুবাইয়ে পরশু গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সিনেমায় যেমনটা দেখা যায়, তেমনভাবেই বিসিবির ভ্যান থেকে ক্রিকেটারদের লাগেজ সরিয়ে ফেলে চোর! চলন্ত কাভার্ড ভ্যানের পিছু নিয়েছিল একটি মোটরসাইকেল। তারপর মোটরসাইকেল থেকেই একজন কাভার্ড ভ্যানের পেছনে উঠে পড়ে। ভেঙে ফেলে কাভার্ড ভ্যানের দরজার তালা। তারপর একে একে নামিয়ে নেয় ক্রিকেটারদের আটটি লাগেজ।
৪১ মিনিট আগে
এবারও বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলবেন রিশাদ হোসেন। গত মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে রিশাদকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হোবার্টের জেনারেল ম্যানেজার সালিয়ান বিমস।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে একের পর এক গোল করে ভিনিসিয়ুস জুনিয়র ভেঙেচূড়ে দিয়েছেন অসংখ্য রেকর্ড। জিতেছেন অনেক শিরোপাও। কিন্তু মুদ্রার অপর পিঠও দেখতে হয়েছে তাঁকে। গ্যালারিতে ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনি তো রয়েছেই। এমনকি রেফারিদের হাত থেকেও নিস্তার পাচ্ছেন না তিনি।
৩ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে পর্তুগাল কোচ জর্জ জেসুসের ঘটনা বিশ্ব ফুটবলে হই চই ফেলে দেয়। এখন ক্লাব ফুটবলে সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঠিকই। কিন্তু আলোচনা যে শেষ হওয়ার নয়। এবার রোনালদোর সতীর্থ ভিতিনিয়া ‘হট টপিক’ নিয়ে রহস্যময় এক বক্তব্য দিয়েছেন।
৩ ঘণ্টা আগে