২০২৪ আইপিএলের শেষ ম্যাচ আজই খেলছেন মোস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস খেলছে পাঞ্জাব কিংসের বিপক্ষে। চেন্নাইয়ের একাদশে জায়গা পেয়েছেন ফিজ। সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ ফিরে পাওয়ার চ্যালেঞ্জ মোস্তাফিজের কাছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ, জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। তবে খরুচে বোলিংয়ের কারণে পার্পল ক্যাপ নেই মোস্তাফিজের কাছে। বুমরা বোলিং করেছেন ৬.৪০ ইকোনমিতে। মোস্তাফিজের ইকোনমি ৯.৭৫। হার্শালের ইকোনমি ১০.১৮। বর্তমানে তাঁর দল পাঞ্জাব ফিল্ডিং করছে। টস জিতে ফিল্ডিং নিয়েছেন পাঞ্জাব অধিনায়ক স্যাম কারান। পাঞ্জাব অধিনায়কও পার্পল ক্যাপের দৌড়ে আছেন। কারান এখন পর্যন্ত নিয়েছেন ১২ উইকেট। পাঞ্জাবের আরেক বাঁহাতি পেসার আর্শদীপ সিংয়েরও ১২ উইকেট।
মাথিসা পাতিরানা ও মোস্তাফিজকে নিয়ে আজ বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিটে চেন্নাই সুপার কিংসের ফেসবুক পেজে একটি রিলস পোস্ট করা হয়েছে। রিলসে দেখা গেছে, পাতিরানা ও মোস্তাফিজ লুকোচুরি খেলছেন। একপাশ থেকে উঁকি দিচ্ছেন পাতিরানা। অন্যপাশ থেকে উঁকি দিচ্ছেন ফিজ। ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ডেথ ওভারে তাঁরা মিলেমিশে বোলিং করেন।’ চোটের কারণে অবশ্য পাঞ্জাবের বিপক্ষে পাতিরানা খেলতে পারছেন না বলে জানিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ৭.৬৮ ইকোনমিতে পাতিরানা এবারের আইপিএলে নিয়েছেন ১৩ উইকেট নিয়েছেন।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি আট বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৪০ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৯.০০ রাজস্থান রয়্যালস
জেরাল্ড কোয়েটজি ১৩ ১০.০৬ দিল্লি ক্যাপিটালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ মুম্বাই ইন্ডিয়ানস
*২০২৪ এর ৩০ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-মুম্বাই ইন্ডিয়ানস ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১৭ মিনিট আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
২৫ মিনিট আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
১ ঘণ্টা আগে
সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে