একটি করে উইকেট, খরুচে রান—টানা তিন ম্যাচে মোস্তাফিজুর রহমানের বোলিংটা ছিল এমনই। সর্বোচ্চ উইকেটশিকারির ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে তো পিছিয়ে ছিলেন। সেই মোস্তাফিজ ছন্দে ফিরতে বেছে নিলেন সানরাইজার্স হায়দরাবাদকে। কৃপণ বোলিংয়ে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে এখন পর্যন্ত খেলেছে ৯ ম্যাচ। ৯ ম্যাচের মধ্যে এক ম্যাচে খেলতে পারেননি মোস্তাফিজ। যে ৮ ম্যাচ খেলেছেন, প্রত্যেকটিতেই উইকেট পেয়েছেন ফিজ। চিপকে গত রাতে হায়দরাবাদের ইনিংসের ইতি টেনেছেন তিনি। ২.৫ ওভার বোলিং করে ১৯ রানে নেন ২ উইকেট। ৮ ম্যাচে এখন তাঁর উইকেট ১৪। যে ইকোনমি ১০ ছাড়িয়ে গিয়েছিল, গত রাতের কৃপণ বোলিংয়ে সেটা এখন কমে হয়েছে ৯.৭৫। মোস্তাফিজের সমান ১৪ উইকেট পেয়েছেন জসপ্রীত বুমরা ও হার্শাল প্যাটেল। ফিজের চেয়ে ইকোনমি ভালো থাকায় সবার ওপরে বুমরা। খরুচে বোলিংয়ের কারণে হার্শাল এখন তিনে। পাঞ্জাব কিংসের পেসার বোলিং করেছেন ১০.১৮ ইকোনমি।
‘পার্পল ক্যাপের’ দৌড়ে বুমরার সঙ্গে কদিন আগেও সমানে সমানে লড়াই চলছিল যুজবেন্দ্র চাহালের। সেই চাহাল সবশেষ তিন ম্যাচে পেয়েছেন ২ উইকেট। কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ানস, লক্ষ্ণৌ সুপার জায়ান্টস—তিন দলের বিপক্ষেই ৪ ওভার করে বোলিং করেছেন। ১২ ওভারে রান দিয়েছেন ১৪৩। এবারের আইপিএলে এখনো পর্যন্ত ৯ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। প্রথম বোলার হিসেবে আইপিএল ইতিহাসে ২০০ উইকেট পেয়েছেন তিনিই।
ফিজ যেমন গত রাতে পার্পল ক্যাপের লড়াইটা জমিয়ে দিলেন, তাঁর সামনে রয়েছে এখন আরেকটি মাইলফলক ছোঁয়ার অপেক্ষা। সাকিব আল হাসানকে ছাড়িয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি হতে ফিজের প্রয়োজন ৩ উইকেট। আইপিএল ইতিহাসে সাকিব পেয়েছেন ৬৩ উইকেট, ফিজের উইকেট ৬১। পরশু পাঞ্জাব কিংসের বিপক্ষে চেন্নাই খেলবে নিজেদের ঘরের মাঠে। সুযোগ পেলে ফিজ হয়তো ছাড়িয়ে যাবেন সাকিবকে।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি সাত বোলার
উইকেট ইকোনমি দল
জসপ্রীত বুমরা ১৪ ৬.৬৩ মুম্বাই ইন্ডিয়ানস
মোস্তাফিজুর রহমান ১৪ ৯.৭৫ চেন্নাই সুপার কিংস
হার্শাল প্যাটেল ১৪ ১০.১৮ পাঞ্জাব কিংস
মাথিসা পাতিরানা ১৩ ৭.৬৮ চেন্নাই সুপার কিংস
টি নটরাজন ১৩ ৯.০০ সানরাইজার্স হায়দরাবাদ
যুজবেন্দ্র চাহাল ১৩ ৮.৩৪ রাজস্থান রয়্যালস
মুকেশ কুমার ১৩ ১১.০৫ দিল্লি ক্যাপিটালস
* ২৮ এপ্রিল চেন্নাই সুপার কিংস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ পর্যন্ত
আরও পড়ুন:

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১৮ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে