মোস্তাফিজুর রহমান ২০২৪ আইপিএলে দারুণ ফর্মে আছেন। মাঠে নামলেই যেন উইকেট তাঁর কাছে ধরা দেয়। সর্বোচ্চ উইকেট শিকারীর ‘পার্পল ক্যাপ’ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বাঁহাতি পেসারের সঙ্গে অন্য বোলারদের বেশ টক্কর চলছে।
চেন্নাই সবশেষ ম্যাচ খেলেছে ৩১ মার্চ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত এই ম্যাচটা ফিজেরও সবশেষ ম্যাচ আইপিএলে। চেন্নাইয়ের হয়ে প্রথম তিন ম্যাচে ফিজ নিয়েছেন ৭ উইকেট। গুজরাট টাইটানসের পেসার মোহিত শর্মা গত রাতে ২ উইকেট পেলেই ফিজের থেকে পার্পল ক্যাপটা নিজের দখলে নিতেন। তবে ফিজকে টপকাতে পারেননি মোহিত। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে পেয়েছেন ১ উইকেট। পাঞ্জাবের ইনিংসের ১৩তম ওভারের দ্বিতীয় বলে সিকান্দার রাজার উইকেট নিয়ে মোহিত বসেন ফিজের পাশে। এবারের আইপিএলে ৭ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারী এখন ফিজ ও মোহিত।
সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় ফিজ-মোহিত শীর্ষে থাকলেও তাঁরা একটু খরুচে। ফিজের ইকোনমি ৮.৮৩। বিশাখাপত্তনমে দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৪৭ রান খরচ করে নেন ১ উইকেট। গুজরাটের পেসার মোহিতের ইকোনমি ৮.১৮। পাঞ্জাবের বিপক্ষে গত রাতে ৪ ওভারে খরচ করেন ৩৮ রান।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ১ জুন শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ সামনে রেখে ভিসা প্রক্রিয়ার কারণে ফিজকে ২ এপ্রিল আইপিএল ছেড়ে ঢাকায় আসতে হয়েছে। বাংলাদেশের বাঁহাতি পেসারের তাতে আইপিএলে দুই ম্যাচ না-ও খেলা হতে পারে। ম্যাচ দুটির একটি আজ রাতে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। পরের ম্যাচে ৮ এপ্রিল চেন্নাইয়ের প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্স। এমন পরিস্থিতিতে ফিজের পার্পল ক্যাপ হাতছাড়াও হতে পারে। ৭ এপ্রিল মুখোমুখি হবে গুজরাট টাইটানস-লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। লক্ষ্ণৌর পেসার মায়াংক যাদব দুই ম্যাচ খেলে ৬ উইকেট পেয়েছেন এরই মধ্যে। গতির ঝড় তুলে যেভাবে মুড়ি-মুড়কির মতো উইকেট পাচ্ছেন, তাতে মায়াংকের কাছে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখানো সময়ের ব্যাপার মাত্র।
২০২৪ আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী পাঁচ বোলার
উইকেট ইকোনমি দল
মোস্তাফিজুর রহমান ৭ ৮.৮৩ চেন্নাই সুপার কিংস
মোহিত শর্মা ৭ ৮.১৮ গুজরাট টাইটানস
মায়াংক যাদব ৬ ৫.১২ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
যুজভেন্দ্র চাহাল ৬ ৫.৫০ রাজস্থান রয়্যালস
খলিল আহমেদ ৬ ৮.১৮ দিল্লি ক্যাপিটালস
* ৪ এপ্রিল গুজরাট টাইটানস-পাঞ্জাব কিংস ম্যাচ পর্যন্ত

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
১৩ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
১৪ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
১৪ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
১৫ ঘণ্টা আগে