
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে।
২০২৫ সালের সেরা টি-টোয়েন্টি দল বেছে নিয়েছে উইজডেন। সে দলে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজ। সদ্য শেষ হওয়া বছরে দুর্দান্ত বোলিং করেছেন এই বাঁ হাতি পেসার। বছরজুড়ে স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলেছেন ৪৩ ম্যাচ। ১৫৬.৫ ওভার বল করে নিয়েছেন ৫৯ উইকেট। ওভারপ্রতি খরচ করেছেন ৬.৭৮ রান। স্ট্রাইকরেট ১৫.০৯। বোলিং গড় ১৮.০৩। ২০২৫ সালে ন্যূনতম ১৫০ ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে বোলিং গড়ের দিক থেকে মোস্তাফিজের ধারেকাছেও নেই কেউ।
বাংলাদেশ জাতীয় দলের হয়ে বল হাতে আরও হিসেবি ছিলেন মোস্তাফিজ। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টিতে ৬.০৯ ইকোনমি রেটে ২৬ উইকেট নিয়েছেন কাটার মাস্টার। উইজডেনের বর্ষসেরা একাদশে পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গে আছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারিন। অলরাউন্ডার ক্যাটাগরিতে আছেন জেসন হোল্ডার ও স্যাম কারান।
ওপেনার ক্যাটাগরিতে থাকছেন অভিষেক শর্মা ও ফিল সল্ট। মিডলঅর্ডারের জন্য ডেওয়াল্ড ব্রেভিস, ডনোভান ফেরেইরা ও টিম ডেভিডকে বেছে নিয়েছে উইজডেন।
একনজরে উইজডেনের বর্ষসেরা একাদশ: অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারান, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনিল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্লাব কর্তকর্তাদের মত-অমতের জেরে থমকে আছে সব ধরনের ঘরোয়া লিগ। এমতাবস্থায় বেশ বিপাকেই পড়েছে ক্রিকেটাররা। বিষয়টির সুরাহা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে চিঠি দিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (কোয়াব)। দ্রুত সবগুলো
১ ঘণ্টা আগে
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে গত ২৮ মার্চ শুরু হয়েছে এবারের আইপিএলে। তৃতীয় দিনে এসে মাঠে নামার অপেক্ষা ফুরাচ্ছে পাঁচবারের শিরোপাজয়ী দল চেন্নাই সুপার কিংসের। বাংলাদেশ সময় রাত ৮টায় তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের প্রথম মৌসুমের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস। আন্তর্জাত
২ ঘণ্টা আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ সাফে দুর্দান্ত খেলে আলোচনায় রোনান সুলিভান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে আলোড়ন তুলেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী এই ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফে এখন পর্যন্ত যে তিন গোল রোনান করেছেন, তার তিনটিতেই অবদান রোনানের। যার মধ্যে পাকিস্তানের বিপক্ষে একাই জোড়া গোল দিয়ে হয়েছেন ম্যাচসেরা। আর ভারতের
১৩ ঘণ্টা আগে
শেষ বলে দরকার ছয়। হাতে ২ উইকেট। ব্যাটিংয়ে তখন কায়লা রেনেকে। যিনি আজই প্রথম ওয়ানডে খেলতে নামছেন। শেষ পর্যন্ত জয়ী হলেন রেনেকেই। ছক্কা মেরে দলকে জিতিয়ে নাম লেখালেন বিরল এক রেকর্ডে। যে রেকর্ডে আছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানও।
১৫ ঘণ্টা আগে