
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের এক মাসও পূর্ণ হয়নি। এক মাস পর আরেক ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে যাচ্ছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশ। সদ্য সমাপ্ত সিরিজ থেকে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। মিরাজকে অধিনায়ক করে ঘোষিত বিসিবির এই দলে পরিবর্তন কেবল একটিই। এই সিরিজে শেখ মেহেদী হাসানকে নেয়নি বাংলাদেশ। তিনি গত ১৪ জুন মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে খেলেছিলেন। মিরাজ অসুস্থ থাকায় তাঁর পরিবর্তে একাদশে এসেছিলেন মেহেদী। শান্ত তখন অধিনায়কত্ব করেছিলেন।
জিম্বাবুয়ে সিরিজে পেস আক্রমণে থাকছেন শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা। শরীফুল গত ১৪ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০ ওভারে ৪৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যেটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের সেরা। এবার উইকেটরক্ষক ব্যাটার হিসেবে আছেন লিটন দাস ও নুরুল হাসান সোহান। অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডেতে লিটন ব্যাটিং করলেও উইকেটরক্ষকের দায়িত্ব পালন করতে পারেননি। তাঁর পরিবর্তে উইকেটরক্ষকের গ্লাভস পরেছিলেন সোহান।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্বীকৃত স্পিনার হিসেবে আছেন লেগস্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। সঙ্গে আছেন দুই স্পিন বোলিং অলরাউন্ডার মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকত সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে হয়েছেন সিরিজসেরা। ১৫৭ গড় ও ১১৬.২৯ স্টাইকরেটে করেন ১৫৭ রান। বোলিংয়ে নিয়েছেন ২ উইকেট। চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর প্রত্যাবর্তনটা হয়েছে মনে রাখার মতোই।
ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর এবার জিম্বাবুয়েকে হারালেই টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ। এর আগে মিরাজের নেতৃত্বে বাংলাদেশ চারটা সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল। ৬, ৯ ও ১১ জুলাই হারারেতে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে রানের ফোয়ারা ছোটাচ্ছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে যে এক সংস্করণ ওয়ানডে খেলেন, সেই সংস্করণে সবশেষ ১০ ইনিংসের চারটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন তিনি। আজ তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙে দিলেন বিরাট কোহলি।
৫ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া যেন ডেভিড মিলারের প্রিয় প্রতিপক্ষ। ওয়ানডে ক্যারিয়ারের সেরা দুই ইনিংসই মিলার খেলেছেন অজিদের। আজ তাঁর দুর্দান্ত সেঞ্চুরিতে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা।
৫ ঘণ্টা আগে
কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৬ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৯ ঘণ্টা আগে