
সেমিফাইনালে এক পা আগে থেকেই দিয়ে রেখেছিল দক্ষিণ আফ্রিকা। আনুষ্ঠানিকতাই ছিল বাকি। করাচিতে গতকাল ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। শেষ চারে প্রতিপক্ষ ঠিক না হলেও আপাতত সেটা নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার মার্কো ইয়ানসেন।
‘বি’ গ্রুপ থেকে গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। আর ‘এ’ গ্রুপ থেকে ভারত, নিউজিল্যান্ড আগেই শেষ চারের টিকিট কেটে রেখেছে। দুবাইয়ে আজ ভারত-নিউজিল্যান্ড ম্যাচ শেষেই জানা যাবে সেমির লাইনআপ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইংল্যান্ডকে গুঁড়িয়ে সেমি নিশ্চিত করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইয়ানসেন বলেন, ‘আমি এখন শুধুই ঘুমাতে চাই। আগামীকাল (আজ) চিন্তা করব এটা নিয়ে। আপাতত বিশ্রাম নেব এবং এই জয়টা উপভোগ করব।’
দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে জেতায় ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি ইয়ানসেনের। তবে যা করার, সেটা তো বোলিংয়েই করে দিয়েছেন তিনি। ৭ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩ উইকেট। ফিল সল্ট, জেমি স্মিথ, বেন ডাকেট—ইংল্যান্ডের টপ অর্ডার ইয়ানসেন ভেঙে দিয়েছেন ৬.৪ ওভারে। ৩ উইকেটের পাশাপাশি ইয়ানসেন ধরেছেন ৩ ক্যাচ। বোলিং, ফিল্ডিংয়ে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচ-সেরা প্রোটিয়া এই অলরাউন্ডার বলেন, ‘খুবই ভালো লাগছে। বোলিংয়ের কথা চিন্তা করলে এই কন্ডিশনে বোলিং করা সহজ কাজ না। কোনো সুইং ছিল না। তাতে আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার পারফরম্যান্স নিয়ে আমি খুশি।’
ইয়ানসেনের তিন ক্যাচের একটি কট অ্যান্ড বোল্ড। সপ্তম ওভারের চতুর্থ বলে ২১ বলে ২৪ রান করা বেন ডাকেটকে কট অ্যান্ড বোল্ড করেন ইয়ানসেন। আর হ্যারি ব্রুকের যে ক্যাচটা তিনি (ইয়ানসেন) ধরেছেন, সেটা দুর্দান্ত। লং অন থেকে ২৮ মিটার দৌড়ে ডিপ মিড উইকেটে পৌঁছে বল তালুবন্দী করেছেন ইয়ানসেন। ব্রুকের ক্যাচ নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জিজ্ঞেস করা হলে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার বলেন, ‘শুধুই কি ২৮ মিটার? আমি বলটা ওপরে উঠতে দেখলাম এবং বেশি কিছু চিন্তা করিনি। বলের কাছাকাছি কীভাবে যাওয়া যায়, সেটা নিয়ে ভেবেছি। ভাগ্য ভালো যে দ্রুত বলটা ধরতে পেরেছি।’
আরও খবর পড়ুন:

২০২৬ ফুটবল বিশ্বকাপ আগামীকাল শুরু হলেও ব্রাজিল হেক্সা অভিযানে নামবে একটু পর। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউইয়র্কের নিউজার্সিতে শুরু হবে ব্রাজিল-মরক্কো ম্যাচ। বিশ্বকাপে ব্রাজিলের উদ্বোধনী প্রধান রেফারির দায়িত্বে থাকছেন স্লাভকো ভিনচিচ। যিনি এক সময় মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
মাঠের লড়াইয়ে এতটুকুও ছাড় দিতে রাজি নয় মরক্কো। আমরাবাতের কণ্ঠে ঝরে পড়ল সেই আত্মবিশ্বাসের সুর, ‘ব্রাজিলকে সম্মান জানিয়েই বলছি, আমরা কাউকেই ভয় পাই না। তারা ফেবারিট হতে পারে, তবে আমরাও দারুণ ফর্মে আছি। আত্মবিশ্বাস থাকলেও আমাদের মাঝে কোনো অহংকার নেই, বিনম্রতা আছে। আমরা লড়াই করতে মুখিয়ে আছি।’
৩ ঘণ্টা আগে
ফেব্রুয়ারি-মার্চ থেকে যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা শুরু হয়েছে, তখন থেকেই অনিশ্চয়তা শুরু হয়েছিল ইরানের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরান ফুটবল দল বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্রের মাঠেই। তবে শেষ মুহূর্তে এসে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে ইরান।
৩ ঘণ্টা আগে
২০২৬ সাল বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কাটছে স্বপ্নের মতো। দুই ওয়ানডে সিরিজ জয়ের পর জিতেছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও। যে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয় এক সময় বাংলাদেশের কাছে ছিল কঠিন এক কাজ, তাদেরকে গত মাসে দুইবারের মতো ধবলধোলাই করেছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সের পর আইসিসির মাসসেরার তালিকায়
৪ ঘণ্টা আগে