
ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রিয়াজ হামিদুল্লাহ। তাঁর নিয়োগের প্রস্তাবে সম্মতি দিতে ভারত সময় নিয়েছে তিন মাস।
কূটনৈতিক সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের প্রস্তাবে ভারত সরকার সম্প্রতি সম্মতি জানিয়েছে। চলতি মার্চের মাঝামাঝি তিনি দিল্লির চাণক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দায়িত্ব গ্রহণ করবেন।
গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফেরানোর পর থেকে প্রায় পাঁচ মাস ধরে বাংলাদেশ মিশনে শীর্ষ কূটনীতিকের পদটি শূন্য ছিল। হাইকমিশনার হিসেবে রিয়াজ হামিদুল্লাহর নিয়োগে সম্মতি দিতে ভারত সরকার তিন মাসের বেশি সময় নিল।
এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেছেন, ‘রাষ্ট্রদূত পদে নিয়োগের প্রস্তাবে সম্মতি দেওয়ার ক্ষেত্রে তিন-চার মাস সময় নেওয়া অস্বাভাবিক নয়।’
বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা রিয়াজ হামিদুল্লাহ বর্তমানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিব (পশ্চিম) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। এছাড়া, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইউরোপ ও ইউরোপিয়ান ইউনিয়ন ও বহুপক্ষীয় অর্থনৈতিক বিষয়ক উইংয়ে মহাপরিচালক, নেপালে সার্ক সচিবালয়ের পরিচালক এবং দিল্লির বাংলাদেশ হাইকমিশনেও কাজ করেছেন।
রিয়াজ হামিদুল্লাহ ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। সম্পর্ক স্বাভাবিক করতে উভয় দেশই উদ্যোগী হয়েছে, যার অংশ হিসেবে নতুন হাইকমিশনার নিয়োগ দেওয়া হলো।
আরও খবর পড়ুন:

সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৪ মিনিট আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১০ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
১০ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১০ ঘণ্টা আগে