
বিশ্বকাপে ব্যর্থতার পর মিরপুরে বিসিবির কার্যালয় বেশ কদিন ছিল নিষ্প্রাণ। দেশে ফিরে খেলোয়াড়-কোচিং স্টাফরা মিডিয়ার সামনেও আসেননি। বিশ্বকাপ চলাকালীনও টিম ম্যানেজমেন্টের ছিল নানা বিধিনিষেধ। ২০২৩ বিশ্বকাপে পারফরম্যান্সের চেয়ে বিতর্ককে ছাড়িয়ে গেছে বাংলাদেশ, যার প্রভাব পড়েছিল মাঠের খেলায়।
বিশ্বকাপ শেষে বিসিবি অবশ্য ব্যর্থতার কারণ ব্যাখ্যা চেয়েছিল টিম ম্যানেজমেন্টের কাছে। ইতিমধ্যে তারা বিসিবির কাছে ব্যাখ্যা দিয়েছে বলেও জানা গেছে। তবে এতটুকুর মধ্যে সন্তুষ্ট নয় বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে পারফরম্যান্সের কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছে তারা।
কমিটিতে আছেন বিসিবির তিন পরিচালক। এনায়েত হোসেন সিরাজকে আহ্বায়ক করে বাকি দুই সদস্য হলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিসিবি জানিয়েছে, এই কমিটির উদ্দেশ্য হলো বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণগুলো যাচাই করা এবং তদন্তের পর বোর্ডের কাছে ফলাফল উপস্থাপন করা।
বিশ্বকাপ দলে তামিম ইকবালের সুযোগ না পাওয়া, ভারতে যাওয়ার আগে অধিনায়ক সাকিব আল হাসানের বিস্ফোরক সাক্ষাৎকার, বিশ্বকাপ চলাকালীন কোচিং স্টাফদের দ্বন্দ্ব এবং প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহের বিরুদ্ধে উঠেছে ক্রিকেটারদের সঙ্গে স্বৈরাচারী আচরণের অভিযোগও।

কদিন আগে বিসিবির সর্বশেষ পরিচালনা পর্ষদ সভায় একটি একক কাঠামোর অধীন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণি, ৫০ ওভারের লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ সেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে টুর্নামেন্টের রূপরেখা তুলে ধরেন
৩৫ মিনিট আগে
এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৫ ঘণ্টা আগে