
জ্যামাইকার কিংস্টনে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে সবাইকে সুস্থ ও ফিট অবস্থায় পাচ্ছে সফরকারী দল। মাথায় আঘাত পাওয়া তাসকিন আহমেদও এখন ফিট।
টেস্ট সিরিজ শেষ হওয়ার চার দিন পর, ৮ ডিসেম্বর থেকে শুরু হবে দুই দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টেস্ট সিরিজ চলাকালীন ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করার কথা ছিল বিসিবি নির্বাচকদের। তবে ওয়ানডে দলে থাকা কিছু খেলোয়াড়ের চোট নিয়ে উদ্বেগে আছেন তাঁরা।
বাংলাদেশ দলে চোটের মিছিল শুরু হয়েছে শারজায় আফগানিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ দিয়ে। সেই সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলের চোটে পড়েন মুশফিকুর রহিম। দ্বিতীয় ম্যাচে কুঁচকির চোটে পড়েন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্টে খেলা হচ্ছে না দুজনের।
পুরোপুরি চোট থেকে সেরে না ওঠায় টেস্টের পর ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না মুশফিকের। শান্তকে ফিরে পাওয়া নিয়ে নির্বাচকদের তেমন কোনো দুশ্চিন্তা নেই। তবে তাঁদের নতুন দুশ্চিন্তার কারণ হয়ে উঠেছে ওয়ানডে দলের নিয়মিত মিডল অর্ডার ব্যাটার তাওহীদ হৃদয়ের চোট।
জানা গেছে, বগুড়ায় অনুশীলনের সময় পায়ে চোট পান হৃদয়। হ্যামস্ট্রিং চোটের কারণে তাঁর আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। আজ ঢাকায় তার এমআরআই করানো হয়েছে। তবে এখনো মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। আগামীকাল রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।
বিসিসি সূত্রে জানা গেছে, আজ কিংবা আগামীকাল ওয়ানডে দল ঘোষণা হতে পারে। তবে সেই ঘোষণাও পেছাতে পারে। যদি রিপোর্টে চোটের ধরন বড় হয় তাহলে হৃদয়কে বাদ দিয়েই দল দিতে পারে বিসিবি। সে ক্ষেত্রে টেস্ট দলের কোনো ক্রিকেটারকে বদলি হিসেবে নেওয়া হতে পারে।
এদিকে, ওয়ানডে সিরিজে সাকিব আল হাসান থাকছেন কি না সেটি নিয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। নির্বাচকদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। সাকিবের খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
ওয়ানডে সিরিজ দেখতে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর দলের সঙ্গে যোগ দিতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছেন বিসিবির পরিচালক হান্নান সরকার। অন্যদিকে, টেস্ট সিরিজ শেষে দেশে ফিরে আসবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

এশিয়ান গেমস ক্রিকেটে উইকেট নিয়ে যতটা না দুশ্চিন্তা, তার চেয়ে বেশি ভাবনা জাপানের আবহাওয়া নিয়ে। হঠাৎ করে নামছে বৃষ্টি। যার প্রভাব পড়ছে খেলার ওপরও। বাংলাদেশ দলের প্রধান কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের কথাতেও আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ পেয়েছে।
৩ ঘণ্টা আগে
ক্যারিয়ারে রানের বন্যা বইয়ে একের পর এক রেকর্ড গড়া বিরাট কোহলি অনেক আগেই পেয়েছেন ‘কিং কোহলি’ তকমা। রানমেশিন, চেজ মাস্টার—আরও কত উপাধি জুটেছে তাঁর। কিন্তু ভারতের তারকা ব্যাটারের ক্রিকেটে পথচলাটা একেবারে মসৃণ নয়। মাঝে মাঝে এমন পরিস্থিতিও এসেছে, যা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমস ক্রিকেটে গতকাল ঠিক হয়ে গেল বাংলাদেশের প্রতিপক্ষ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন মালয়েশিয়া পরশু খেলতে নামবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে থাকলেও প্রধান কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বেশ সতর্ক। কারণ, একটু অসাবধানতাই টুর্নামেন্ট থেকে দলকে
৪ ঘণ্টা আগে
এবারের ফিফা উইন্ডোতে এক অর্থে ভারতের শুরুটা ভালোই হয়েছে। র্যাঙ্কিংয়ে যোজন যোজন এগিয়ে থাকা পানামার গোলবন্যাই আশা করেছিলেন ফুটবল সমর্থকেরা। তবে সেই পানামাকে রুখে দিয়েছে ভারত। হারের পর ক্ষোভ উগড়ে দিয়েছেন পানামা কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।
৫ ঘণ্টা আগে