Ajker Patrika

দুই সেঞ্চুরিতে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯: ৪৩
দুই সেঞ্চুরিতে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা
সেঞ্চুরির পর ধনাঞ্জয়া ডি সিলভার উদযাপন। ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে গতকাল শ্রীলঙ্কাকে চাপে রেখেই দিন শেষ করেছিল পাকিস্তান। তবে তৃতীয় দিনে সেই চাপ উল্টো স্বাগতিকদের ওপর ফিরিয়ে দিয়েছে লঙ্কানরা। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল মেন্ডিসের দুর্দান্ত দুই সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা। পাকিস্তানের ৪৩৪ রানের জবাবে ৪ উইকেটে ৪০৪ রান তুলে ৬ উইকেট হাতে ৩০ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে শ্রীলঙ্কা। অপরাজিত রয়েছেন ডি সিলভা ও কুশল মেন্ডিস।

অধিনায়ক বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ তাহা, তায়েব আরিফ, আরাফাত মিনহাস—রাওয়ালপিন্ডির ব্যাটিং স্বর্গে পাকিস্তানের পাঁচ ব্যাটার ফিফটি করেছেন। যাঁর মধ্যে তাহা, আরিফ, মিনহাসের শ্রীলঙ্কা টেস্ট দিয়েই ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক হয়েছে। পাকিস্তান যেমন রানের বন্যা বইয়ে দিয়েছে, শ্রীলঙ্কাও ছেড়ে কথা বলছে না। কুশল মেন্ডিস, ডি সিলভার ব্যাটিংয়ে বল কুড়োতে কুড়োতেই স্বাগতিকদের দিন কেটেছে।

২৭.১ ওভারে ৩ উইকেটে ১১৪ রান নিয়ে আজ তৃতীয় দিনে খেলতে নামে শ্রীলঙ্কা। আগের দিনের অপরাজিত দুই ব্যাটার কামিন্দু মেন্ডিস ও ডি সিলভা দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। দুজনের চতুর্থ উইকেটে গড়া ৯০ রানের জুটি ভেঙে দেন মোহাম্মদ আব্বাস। ৪২তম ওভারের শেষ বলে ৫৮ রান করা কামিন্দুকে ফেরান আব্বাস।

৪২ ওভারে ৪ উইকেটে ১৫৫ রানে পরিণত হওয়া পর নামেন আরেক মেন্ডিস। এই কুশল মেন্ডিসের এবারই টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে। পঞ্চম উইকেটে সিলভা ও কুশলের অবিচ্ছিন্ন ২৪৯ রানের জুটিতে শেষ হয় তৃতীয় দিনের খেলা। ২৪১ বলে ২০ চারে ১৬৭ রানে অপরাজিত ডি সিলভা। এটা তাঁর ১৪তম টেস্ট সেঞ্চুরি। অন্য প্রান্তে ১৮৮ বলে ১০ চার ও ৪ ছক্কায় ১১৭ রান করেছেন কুশল মেন্ডিস। ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেছেন ১১তম সেঞ্চুরি।

এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন সৌদ শাকিল। এছাড়া তায়াব আরিফ ৫৭, মোহাম্মদ তাহা ৫১, বাবর আজম ৫০ ও আরাফাত মিনহাস ৫২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা নেন ৩টি করে উইকেট।

টস জিতে রাওয়ালপিন্ডিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিনে বাকি ব্যাটারদের সহায়তায় ৪৩৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। শুরুতেই সাকিব খানের বলে দুই ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা ও দিনেশ চান্দিমালকে হারিয়ে চাপে পড়লেও পরের দিন দুর্দান্ত প্রত্যাবর্তন করে দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত