
আঙিনায় পাকিস্তান আর সিরিজটা যখন ওয়ানডে, তখন ২০১৫ সালটা ফিরে আসেই। ১১ বছর আগের সফরকারী দলকে তিন ওয়ানডের সিরিজের ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সেই সিরিজের ভেন্যু আর এই সিরিজের ভেন্যু একই—মিরপুর শেরেবাংলা। পুরোনো সেই চিত্রনাট্য মেনে আজই কি সিরিজ জয় বাংলাদেশের?

টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—কোন সংস্করণে বাংলাদেশ বেশি ভালো, ৮-৯ বছর আগেও চোখ বন্ধ করে অনেকে ওয়ানডের কথাই বলতেন। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবালরা বাংলাদেশকে জয়ের অনেক উপলক্ষ্য এনে দিয়েছেন। তবে সেগুলো এখন কেবল অতীত। এক সময়ের ‘প্রিয় সংস্করণে’ বাংলাদেশ রীতিমতো হাবুডুবু খাচ্ছে। বাংলাদেশ

বোমা হামলার আতঙ্কে ওয়ানডে সিরিজের মাঝপথে পাকিস্তান ছেড়ে দেশে ফিরতে চান শ্রীলঙ্কার বেশকিছু ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের কয়েকজন। তাদের হুশিয়ারি করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। অনুমতি ছাড়া পাকিস্তান থেকে ফিরলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছে লঙ্কান ক্রিকেটর নিয়ন্ত্রক সংস্থা।

দারুণ একটা গুগলি দিয়েছিলেন রিশাদ হোসেন। সেটি বুঝতেই পারেননি ইব্রাহিম জাদরান। মিডল স্টাম্পের আশে পাশে পিচ করা বল সামনের পায়ের ভেতরের অংশে লাগে। বাধা না পেলে বল ছুঁয়ে যেত লেগ স্টাম্পের বাইরের অংশ। এলবিডব্লুর জোরালো আবেদন তোলেন আম্পায়াররা। আম্পায়ার আউট না দেওয়ায় বেঁচে যান ইব্রাহিম।