Ajker Patrika

বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৬: ৪০
বাংলাদেশকে বিদায় করে ফাইনালে পাকিস্তান
বাংলাদেশকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠেছে পাকিস্তান। ছবি: এসিসি

যেখানে শুরুর কথা বলার আগেই শেষ—ওমানের আল আমেরাত গ্রাউন্ডে আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালের প্রথম ইনিংসের খেলা শেষে অনেকেরই জনপ্রিয় এই গান মনে হতেই পারে। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে রীতিমতো সর্ষেফুল দেখেছেন বাংলাদেশের ব্যাটাররা। দুর্দান্ত বোলিংয়ের পর পাকিস্তান হেসেখেলেই উঠে গেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে।

ভারতকে গত বছর হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার পাকিস্তান নেমেছে শিরোপা ধরে রাখার মিশনে। আজ প্রথম ধাপ তারা পেরিয়েছে হেসেখেলে। ওমানের আল আমেরাত গ্রাউন্ডে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে পাকিস্তান শিরোপা নির্ধারণী ফাইনালে পা রেখেছে। জিততে কেবল ১৩১ বল লেগেছে।

৫০ ওভারে ১৩৯ রানের লক্ষ্য আহামরি কঠিন কিছু নয়। পাকিস্তান ম্যাচটা নিজের করে নিয়েছে উদ্বোধনী জুটিতেই। যদিও ৫৮ রানে ভেঙে যেতে পারত এই জুটি। দশম ওভারের দ্বিতীয় বলে বাংলাদেশি স্পিনার এসকে জারিফ সিয়ামকে পুল করতে যান পাকিস্তানি ওপেনার হায়াম খান। তবে টপ এজ হওয়া বল প্রথম স্লিপে দাঁড়িয়ে থাকা ফিল্ডার হাতছাড়া করেছেন।

৩৭ রানে জীবন পাওয়ার পর সুযোগটা দারুণভাবে লুফে নিয়েছেন হায়াম। ১২৪ বলে ১২৩ রানের উদ্বোধনী জুটি গড়েন উসমান খান ও হায়াম। একটা পর্যায়ে যেখানে ১০ উইকেটের জয় মনে হচ্ছিল, সেটা আর হয়নি। ২১তম ওভারের চতুর্থ বলে হায়ামকে ফেরান স্পিনার রবিউল হাসান অনিক। ক্যাচ ধরেন উইকেটরক্ষক ফরিদ হাসান। যিনি একই সঙ্গে বাংলাদেশের অধিনায়কও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত