ভারতীয় ক্রিকেটে কিছুদিন আগেও ছিল শাস্ত্রী-কোহলির রাজ। কোচ রবি শাস্ত্রী ও অধিনায়ক বিরাট কোহলির সমন্বয় ছিল চোখে পড়ার মতো। এমনকি শাস্ত্রীর ভারতীয় দলের কোচ হওয়ার পেছনেও বড় ভূমিকা ছিল কোহলির। কদিন আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে শেষ হয়েছে ভারতীয় দলের শাস্ত্রী অধ্যায়। এর মধ্যে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ান কোহলিও।
তবে নাটকীয়ভাবে দক্ষিণ আফ্রিকা সফরের আগে ওয়ানডে অধিনায়কত্বও হারাতে হয়েছে কোহলিকে, যা নিয়ে শুরু হয়েছে সৌরভ-কোহলি দ্বন্দ্ব। এই ইস্যু বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী যেভাবে সামলেছেন, তা পছন্দ হয়নি শাস্ত্রীর। বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত বলে মনে করছেন সাবেক এই কোচ। বোর্ডের আচরণের সমালোচনা করলেও শাস্ত্রী অবশ্য সাদা বলে একজন অধিনায়ক থাকার পক্ষেই মত দিয়েছেন।
কোহলিকে ওয়ানডে অধিনায়কের পদ থেকে যেভাবে সরানো হয়েছে, তা পছন্দ হয়নি শাস্ত্রীর। তাঁর মতে, বিষয়টি আরও ভালোভাবে সামলানো যেত। কোহলির সাবেক এই গুরু বলেন, ‘এই সিস্টেমের সঙ্গে আমি অনেক বছর ধরে জড়িত। সাত বছর ধরে আমি এই দলের অংশ। আর সুন্দর যোগাযোগের মধ্যে বিষয়টি ভালোভাবে সামলানো যেত। এটাকে এভাবে জনসম্মুখে আনাই ভুল হয়েছে।’
কে সত্যি বলছেন আর কে মিথ্যা, সেই বিতর্কে না গিয়ে আরও স্বচ্ছতা থাকা উচিত ছিল বলে মনে করেন শাস্ত্রী, ‘কোহলি তার কথাগুলো বলেছে। এবার বোর্ড সভাপতির উচিত নিজের কথা স্পষ্টভাবে বলা। প্রশ্ন এটা না যে, কে সত্যি বলছে। প্রশ্ন হচ্ছে, সত্যিটা আসলে কী! আপনি সত্যিটা জানতে চান, আর সেটি সামনে আসবে যোগাযোগ ও আলাপের মধ্য দিয়ে।’

নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
১ ঘণ্টা আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
উয়েফা নেশনস লিগে আয়ারল্যান্ড ও ইসরায়েলের দ্বিতীয় ম্যাচও শেষ হয়েছে উত্তেজনা ও বিতর্কের মধ্য দিয়ে। রোববার সার্বিয়ার বাকা তোপোলায় ১-১ গোলে ড্র করেছে দুদল। সে ম্যাচের বিরতির সময় ইসরায়েলের এক খেলোয়াড়ের বিরুদ্ধে আয়ারল্যান্ডের কোচিং স্টাফের এক সদস্যকে থুতু ছোড়ার অভিযোগ উঠেছে।
৩ ঘণ্টা আগে