২০২৪ আইপিএল শেষ হয়েছে ২৬ মে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে এরই মধ্যে শুরু হয়ে গেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। মোস্তাফিজুর রহমানও শ্রীলঙ্কার বিপক্ষে এবারের বিশ্বকাপের শুরুটা করেছেন দুর্দান্ত। তার আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস দিয়েছে প্রশংসামূলক পোস্ট।
ডালাসে বাংলাদেশ সময় আজ সকালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার জন্য দ্বিতীয় ম্যাচ হলেও এটা ছিল বাংলাদেশের জন্য বিশ্বকাপ অভিযানের শুরু। সেই ম্যাচে বাংলাদেশের সেরা বোলার মোস্তাফিজ ৪ ওভারে ১৭ রানে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশের বাহাতি পেসারের উইকেট তিনটির মধ্যে রয়েছে লঙ্কানদের দুই টপ অর্ডার ব্যাটার পাথুম নিশাঙ্কা ও কামিন্দু মেন্ডিসের উইকেট। শেষের দিকে চেন্নাই সতীর্থ মাহিশ তিকশানাকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। দুটি চার হজম করেছেন ও একটি ওয়াইড দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বৈচিত্র্যময় বোলিংয়ে লঙ্কান ব্যাটারদের খাবি খাইয়েছেন তিনি। মোস্তাফিজের অ্যাকশনের ছবি পোস্ট করে চেন্নাই নিজেদের ফেসবুক পেজে তাঁর বোলিং পারফরম্যান্সও উল্লেখ করেছে। চেন্নাই ক্যাপশন দিয়েছে, ‘আমাদের চোখের শান্তি।’ ক্যাপশন লেখার পর আগুন, তারা, সিংহ এই তিনটি ইমোজি দিয়েছে চেন্নাই।
মোস্তাফিজকে নিয়ে চেন্নাই পোস্ট করেছে বাংলাদেশ সময় বেলা ১২টায়। বিকাল ৪টা ৩৭ মিনিট পর্যন্ত প্রতিক্রিয়া এসেছে ১ লাখেরও বেশি। মন্তব্য এসেছে প্রায় সাত হাজার। শেয়ার হয়েছে ৫৬৬ টি। তাঁর দুর্দান্ত বোলিংয়ের দিন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে বাংলাদেশ পেয়েছে রোমাঞ্চকর জয়। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ২০ ওভারে ৯ উইকেটে ১২৪ রান করেছে শ্রীলঙ্কা। এই রান তাড়া করতে নেমে বাংলাদেশ ১৯ ওভারে ৮ উইকেটে ১২৪ রান করেছে। বাংলাদেশের রোমাঞ্চকর জয়ে ম্যাচসেরা হয়েছেন রিশাদ হোসেন। ৪ ওভারে ২২ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন।
২০২৪ আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। ৯.২৬ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। মূল অস্ত্র স্লোয়ার-কাটারে পেয়েছেন ৮টি উইকেট ৷ ৪৮ শতাংশ বলই করেছেন স্লোয়ার। পাওয়ার প্লেতে ৪৮ শতাংশ ডট বল করে নিয়েছেন ৩ উইকেট ৷
টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

ডারবান থেকে পিটারমারিজবার্গ—ভেন্যু বদলালেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের ওয়ানডে সিরিজের ফলটা থেকে গেছে একই। আরও একবার বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আজ পিটারমারিজবার্গে তৃতীয় ওয়ানডেতে ৩৮ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৪ মিনিট আগে
অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে দলকে আরও শক্তিশালী করতে ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাসকে দেশে আনছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সবকিছু ঠিক থাকলে আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন ১৯ বছর বয়সী এই উইঙ্গার।
৩৮ মিনিট আগে
বিশ্বকাপ শেষ হওয়ার পর পেরিয়ে গেছে দুই সপ্তাহেরও বেশি। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল নিয়েও কম আলোচনা হয়নি। তবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে আলোচনা তো অত সহজে থামার নয়। এই ম্যাচের সঙ্গে যে রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। এবার জানা গেল চমকে যাওয়ার মতো এক তথ্য। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের চুরি করা ব্যানার
১ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নামছে বাংলাদেশ। ১৩ আগস্ট ডারউইনে শুরু হতে যাওয়া প্রথম টেস্ট সামনে রেখে দুই দলই প্রস্তুতি শুরু করে দিয়েছে। ক্রিকেটাররা এখন অনুশীলন নেটে বেশি সময় দিচ্ছেন।
৩ ঘণ্টা আগে