শেষ টি-টোয়েন্টিতে গতকাল সোমবার বাংলাদেশের বিপক্ষে শেষ বলে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে পাকিস্তান। টানা তিন জয়ে বাংলাদেশকে ধবলধোলাই করেছে বাবর আজমের দল। ঘরের মাঠে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এবারই প্রথম হোয়াইটওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। মাহমুদউল্লাহদের তিক্ততার রেকর্ডটাই পাকিস্তানের জন্য মধুর হয়ে এসেছে। একে তো প্রতিপক্ষকে ধবলধোলাই, তার ওপর ভারতকে ছাড়িয়ে যাওয়া পাকিস্তানের জন্য মধুরই বটে!
কদিন আগে নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে ভারত। টি-টোয়েন্টিতে তিন বা ততোধিক ম্যাচের সিরিজে কিউইদের নিয়ে প্রতিপক্ষকে মোট ছয়বার ধবলধোলাইয়ের স্বাদ দিয়েছে ভারত। গতকাল বাংলাদেশকে হারিয়ে ভারতকে ছাড়িয়ে গেছে পাকিস্তান। এই সংস্করণে প্রতিপক্ষকে সর্বোচ্চ সাতবার ধবলধোলাইয়ের রেকর্ড এখন পাকিস্তানের।
ওয়েস্ট ইন্ডিজকে দিয়ে পাকিস্তানের প্রথম এই মিশন শুরু হয়েছিল। ২০১৬ সালে সংযুক্ত আরব আমিরাতে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান। এটা সহ পাকিস্তানের কাছে সর্বোচ্চ দুবার ধবলধোলাই হয়েছে ক্যারিবিয়ানরা। ২০১৮ সালে নিজেদের মাটিতে তাদের এই স্বাদ দিয়েছিল পাকিস্তান। পাকিস্তানের কাছে উইন্ডিজের মতো ভাগ্য বরণ করতে হয়েছে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে আর সর্বশেষ বাংলাদেশ।
এক বছরে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি তিনবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ২০১৮ সালে আরব আমিরাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড আর নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারায় তারা। পাকিস্তান পেছনে ফেলা ভারত প্রতিপক্ষকে ছয়বার হোয়াইটওয়াশ করে ২০১৬-২০২১ টানা ছয় বছরে।
ধবলধোলাইয়ের এই রেকর্ডে ভারতের প্রথম শিকার অস্ট্রেলিয়া। ২০১৬ সালে অজিদের তাদের মাটিতে হোয়াইটওয়াশ করেছিল মহেন্দ্র সিং ধোনির দল। দুইবার করে ভারতের ধবলধোলাইয়ের শিকার হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড।
নারী এশিয়া কাপ শুরু হতে বেশি সময় বাকি নেই। এ সপ্তাহের শুক্রবার শুরু হচ্ছে আট দলের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। এশিয়া কাপ সামনে রেখে দলগুলো প্রস্তুত হচ্ছে। পাকিস্তান নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছে।
৭ মিনিট আগে
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় দলের টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে হাতাহাতির ঘটনার পর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সূত্রের দাবি, ইংলিশ কোচ জেরার্ড জোন্সকে অনূর্ধ্ব-২০ দলের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
১৭ মিনিট আগে
সবশেষ দুই মৌসুমে মেজর কোনো শিরোপা জেতেনি রিয়াল মাদ্রিদ। কোচও পরিবর্তন হয়েছে বারবার। জাবি আলোনসো, আলভেরো আরবেলোয়ার পর জোসে মরিনিওর কাঁধে এখন লস ব্লাঙ্কোসদের দায়িত্ব। এমন অবস্থার মধ্যেও বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ।
৪৪ মিনিট আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে দাপট দেখিয়ে খেলছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়ে ৯ উইকেটে ৫০৩ রান করে ইনিংস ঘোষণা করেছে। লঙ্কানরাও তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে রয়েছে চাপে। আজ তৃতীয় দিনের লাঞ্চ বিরতির আগে ৩২ ওভারে ৪ উইকেটে ১৩০ রান করেছে শ্রীলঙ্ক
১ ঘণ্টা আগে