সৌদি প্রো লিগের নতুন মৌসুমে দাপটের সঙ্গে খেলছে আল ইত্তিহাদ। প্রতিপক্ষদের জালে গোলের বন্যা বইয়ে দিচ্ছে তারা। গতকালও বিশাল জয় পেয়েছে আল ইত্তিহাদ। দলের দুর্দান্ত জয়ে অবদান রেখেছেন করিম বেনজেমা।
প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে আল ইত্তিহাদের প্রতিপক্ষ ছিল আল রিয়াদ। ১৭ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় আল ইত্তিহাদ। এবার তাঁকে অ্যাসিস্ট করেছেন রোমারিনহো। ২৫ মিনিটে পেনাল্টিতে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদেররাজ্জাক হামদাল্লাহ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে নিজের দ্বিতীয় গোল করেন হামদাল্লাহ। প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধে দুই দলই গোল করার চেষ্টা করছিল। তবে কেউই গোলের দেখা পাচ্ছিল না। এরপর শেষ মুহূর্তে এসে গোলের দেখা পায় আল ইত্তিহাদ। বেনজেমার অ্যাসিস্টে অতিরিক্ত সময়ের ৩ মিনিটে গোল করেন সালেহ আল আমরি। আল রিয়াদের বিপক্ষে ৪-০ গোলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বেনজেমা। ফ্রান্সের এই স্ট্রাইকার নিজের ফেসবুক পেজে ‘টুগেদার’ লিখে আগুনের ইমোজি দিয়েছেন। ভক্ত সমর্থকদের ধন্যবাদও জানিয়েছেন তিনি।
অন্যদিকে প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আখদুদকে ১-০ গোলে হারিয়েছে আল আহলি সৌদি। অতিরিক্ত সময়ের ৬ মিনিটে রবার্তো ফিরমিনোর অ্যাসিস্টে গোল করেন ফ্র্যাংক কেসি। তাতে আল আহলি সৌদি, আল ইত্তিহাদে দুটো দলই টুর্নামেন্টে সমান ৯ পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আল ইত্তিহাদ। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৯ গোল দিয়ে এক গোলও হজম করেনি তারা। আর আল আহলি সৌদি ৩ ম্যাচে দিয়েছে ৭ গোল আর হজম করেছে ২ গোল। এছাড়া আল রায়েদকে ৪-০ গোলে হারিয়েছে আল হিলাল আর আল ইত্তিফাক-আল খালিজ ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে।

ম্যাকাইতে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১। এই টেস্ট জিতলে অস্ট্রেলিয়াকে প্রথমবারের মতো টেস্ট সিরিজে ধবলধোলাই করবে বাংলাদেশ। বিদেশের মাঠে সেটা হবে এশিয়ার দলটির চতুর্থ টেস্ট সিরিজ জয়। এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বা
১১ মিনিট আগে
আর্জেন্টিনা-মিসর ম্যাচ নিয়ে আলোচনা-সমালোচনার তো শেষ নেই। লিওনেল স্কালোনির দলের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের চেয়ে বরং রেফারিং নিয়ে প্রশ্ন তোলেন মিসরের কোচ হোসাম হাসান এবং তারকা ফরোয়ার্ড মোস্তফা জিকো। এবার আফ্রিকা মহাদেশের দলটির কোচ-ফরোয়ার্ডের বিপক্ষে ব্যবস্থা নিচ্ছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা।
২ ঘণ্টা আগে
রানের ফোয়ারা ছুটছে জো রুটের ব্যাটে। একের পর এক রেকর্ড গড়ছেন ইংল্যান্ডের এই ব্যাটার। হেডিংলিতে গতকাল ফিফটি করে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসলেন রুট।
২ ঘণ্টা আগে
আড়াই মাসের ব্যবধানে বদলে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) রায়। জুনে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে দেওয়া হয়েছিল ডিমেরিট পয়েন্ট। গতকাল পাকিস্তানের এই স্টেডিয়ামের ওপর থেকে তুলে নেওয়া হলো এই ডিমেরিট পয়েন্ট। এই নিয়ে দ্বিতীয়বার পাকিস্তানের পক্ষে রায় দিল ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে