Ajker Patrika

তানজিদের প্রথম ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৮: ৩৪
তানজিদের প্রথম ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ
টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেলেন তানজিদ। ছবি: বিসিবি

ফিফটি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরলেন মুমিনুল হক। তবে অন্যপ্রান্তে টিকে আছেন তানজিদ হাসান তামিম। কিছুটা ভাগ্যের পরশও পেয়েছেন এই ব্যাটার। মুমিনুল ফিরলেও টেস্টে তাঁর প্রথম ফিফটিতে এগোচ্ছে বাংলাদেশ।

ডারউইন টেস্টের প্রথম ইনিংসের অস্ট্রেলিয়ার করা ১৯৮ রানের জবাবে প্রথম দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান করেছিল বাংলাদেশ। মুমিনুল ৩৫ ও তানজিদ ৩২ রানে অপরাজিত থেকে দিনের খেলা শেষ করেন। দলীয় ৩৬ রানের সাদমান ইসলাম অনিকের (২০) বিদায়ের পর এই জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

দ্বিতীয় উইকেটে অবিচ্ছিন্ন ৬০ রান যোগ করার পর আজও জমে গিয়েছিল মুমিনুল-তানজিদ জুটি। আজ আরও ৪২ রানে আসে এই জুটি থেকে। মুমিনুল জশ হ্যাজলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ধরা পড়লে ভাঙে ১০২ রানের জুটি। প্যাভিলিয়নের পথ ধরার আগে সাবেক টেস্ট অধিনায়কের ব্যাট থেকে আসে ৪৯ রান। ৮ বাউন্ডারিতে সাজানো তাঁর ইনিংস।

মুমিনুলের বিদায়ের আগেই ফিফটি তুলে নেন তানজিদ। ১০২ বলে অর্ধশতক হাঁকান এই ওপেনার। এই রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৫ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেওয়ার হাতছানি তানজিদের সামনে। অবশ্য পরিস্থিতি ভিন্ন হতে পারত। প্রথম দিন রানের খাতা খোলার আগেই ফিরতে পারতেন তানজিদ। তাঁর ক্যাচ ছেড়ে দেন নাথান লায়ন। আজও তানজিদ যখন নতুন জীবন পেলেও, সেখানেও জড়িয়ে থাকল এই স্পিনারের নাম।

দ্বিতীয় দিন নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পেতে পারতেন লায়ন। তাঁর করা ৪৩তম ওভারের পঞ্চম বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন তানজিদ। বল উইকেটরক্ষক ক্যারির কুনইতে লেগে চলে যায় স্লিপে দাঁড়ানো স্টিভ স্মিথের হাতে। তালুবন্দী করতে ব্যর্থ হন এই ক্রিকেটার। দ্বিতীয় জীবন পাওয়া তানজিদ নিজের ইনিংসকে কতদূর নিয়ে যেতে পারেন সেটাই দেখার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত