Ajker Patrika

তিন বছর পর মুম্বাইয়ে ফিরলেন রোহিত

ক্রীড়া ডেস্ক    
তিন বছর পর মুম্বাইয়ে ফিরলেন রোহিত
রোহিত শর্মা। ছবি: সংগৃহীত

তিন বছর পর আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বে ফিরেছেন রোহিত শর্মা। আইপিএলের ২০২৭ মৌসুমে পাঁচবারের চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন ভারতের সাবেক অধিনায়ক।

হার্দিক পান্ডিয়াকে পাঞ্জাব কিংসের কাছে বিক্রি করার পর আইপিএলেল পরবর্তী পর্বের জন্য রোহিতকে অধিনায়ক ঘোষণা করেছে মুম্বাই। হার্দিকের বদলে পাঞ্জাব থেকে বাঁহাতি পেসার অর্শদীপ সিংকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

আগামী এপ্রিলে ৪০ বছর পূর্ণ করবেন রোহিত। সবশেষ ২০২৩ সালে মুম্বাইয়ের অধিনায়কত্ব করেছিলেন তিনি। সেবার কোয়ালিফায়ার-২-এ গুজরাট টাইটানসের কাছে হেরে বিদায় নেয় দলটি।

অধিনায়কত্বের জন্য রোহিত ছাড়াও যশপ্রীত বুমরা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও নিউজিল্যান্ডের সাদা বলের অধিনায়ক মিচেল স্যান্টনারকে বিবেচনায় রেখেছিল মুম্বাই। তবে শেষ পর্যন্ত অভিজ্ঞ রোহিতকেই নেতৃত্বের দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

অধিনায়কত্ব ফিরে পেয়ে রোহিত বলেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবনের বড় একটা অংশ। এই দলকে নেতৃত্ব দেওয়া সব সময়ই আমার জন্য গর্বের বিষয়। আগামী মৌসুম নিয়ে নিতা ভাবি ও আকাশের সঙ্গে আলোচনা বেশ আনন্দদায়ক ছিল। আমরা কী অর্জন করতে পারি, তা নিয়ে আমার অনেক বিশ্বাস আছে।’

নিজেদের লক্ষ্য নিয়ে রোহিত বলেন, ‘আইপিএলের ২০তম আসন এবং সামনে থাকা চ্যালেঞ্জগুলোর জন্য আমি প্রস্তুত। আমাদের পাল্টনকে উদযাপনের অনেক মুহূর্ত উপহার দিতে চাই। নিজেদের ক্রিকেটীয় ধরনে খেলা, একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা এবং খেলাটা উপভোগ করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

আইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি মিলিয়ে মুম্বাইয়ের হয়ে ১৬৩ ম্যাচে অধিনায়কত্ব করেছেন রোহিত। এর মধ্যে ৯৩ ম্যাচে জয়ের বিপরীতে ৭০ ম্যাচে হেরেছে মুম্বাই। আইপিএলে পাঁচবার ফাইনালে দলকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে তাঁর নেতৃত্বেই শিরোপা জিতেছে মুম্বাই।

২০২৪ সালের আইপিএলের আগে গুজরাট টাইটানস থেকে হার্দিককে দলে এনে অধিনায়কত্বের দায়িত্ব দেয় মুম্বাই। রোহিতকে সরিয়ে হার্দিককে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘিরে তখন থেকেই আলোচনা ও সমালোচনা শুরু হয়। তাঁর অধীনে পরের তিন মৌসুমে প্রত্যাশিত ধারাবাহিকতা পায়নি দলটি।

২০২৪ সালে পয়েন্ট তালিকার তলানিতে থেকে আসর শেষ করে মুম্বাই। পরের মৌসুমে প্লে অফে উঠলেও কোয়ালিফায়ার-২-এ পাঞ্জাব কিংসের কাছে হেরে যায় তারা। আর ২০২৬ সালের আইপিএলে নবম স্থানে থেকে আসর শেষ করে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মুম্বাইয়ের অধিনায়ক হিসেবে প্রথম মৌসুমেই ঘরের মাঠের দর্শকদের দুয়ো শুনতে হয়েছিল হার্দিককে। পরবর্তী সময়েও তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা ও চাপ অব্যাহত ছিল। ব্যক্তিগত পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। গত বছর ফ্র্যাঞ্চাইজিকে তিনি জানিয়ে দেন, দল ছাড়তে প্রস্তুত। পরিস্থিতি পর্যালোচনা করে শেষ পর্যন্ত হার্দিককে পাঞ্জাবের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নেয় মুম্বাই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত